ভারতের বিমান অপহরণ করে পাক অধিকৃত কাশ্মীরে নেওয়ার হুমকি, দিল্লিগামী বিমানের জরুরি অবতরণ আহমেদাবাদে
অপহরণের আশঙ্কার জেরে জেট এয়ারওয়েজের দিল্লিগামী মুম্বইয়ের বিমান পথ ঘুরিয়ে নামিয়ে আনা হল আহমেদাবাদে।
অপহরণের আশঙ্কার জেরে জেট এয়ারওয়েজের দিল্লিগামী মুম্বইয়ের বিমান পথ ঘুরিয়ে নামিয়ে আনা হল আহমেদাবাদে। এদিন সকালেই হুমকির খবর সামনে আসে। তার জেরে যাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে জরুরি অবতরণ করানো হয়েছে।

জেট এয়ারওয়েজের বিমান ৯ডব্লিউ৩৩৯ মুম্বই থেকে দিল্লি যাওয়ার কথা ছিল। সেটা নিয়েই হুমকি চিঠি আসে। বলা হয়, জেটের বিমানটি অপহরণকারীতে ভরা। বিমানটিকে দিল্লিতে না নিয়ে পাক অধীকৃত কাশ্মীরে নিয়ে যাওয়া হবে।
শুধু তাই নয়, হুমকিতে বলা হয়, চিঠিটাকে কেউ মজাচ্ছলে নিলে ভুল করবে। এছাড়া দিল্লি বিমানবন্দরের কার্গো এলাকায় বিস্ফোরক বোঝাই রয়েছে ও তা যেকোনও সময় ফাটবে বলেও হুমকি দেওয়া হয়েছে।
এই হুমকি পাওয়ার পরই জেটের বিমানটিকতে আহমেদাবাদে জরুরি অবতরণ করানো হয়। রাত ২টো ৫৫ মিনিটের বিমান ছিল মুম্বই থেকে। তা আহমেদাবাদে নামে ভোর ৩টে ৫০ মিনিট নাগাদ। তারপরে ভোর ৪টে ২৫ মিনিট নাগাদ সব যাত্রীকে সুরক্ষিত বের করে আনা হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications