ফের যুদ্ধবিরতি চু্ক্তি লঙ্ঘন করে একাধিক হামলা পাক সেনার, মৃত ৮ ভারতীয়

মঙ্গলবারেও সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে পাক সেনাদের হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে সাম্বা সেক্টর, নৌসেরা সেক্টর, এবং রাজৌরি সেক্টর লক্ষ্য করে গুলি এবং মর্টার হামলা চালায় পাকিস্তানের সেনারা।

শ্রীনগর, ১ নভেম্বর : মঙ্গলবারেও সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে পাক সেনাদের হামলা অব্যাহত রয়েছে। মঙ্গলবার সকালে সাম্বা সেক্টর, নৌসেরা সেক্টর, এবং রাজৌরি সেক্টর লক্ষ্য করে গুলি এবং মর্টার হামলা চালায় পাকিস্তানের সেনারা। প্রত্যেকটি ক্ষেত্রেই পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারাও। মঙ্গলবার সকাল থেকে শুরু হওয়া পাক সেনাদের হামলায় এখনও পর্যন্ত ৮ জন সাধারণ নাগরিকের মৃত্যুর খবর সামনে এসেছে। [ভারতে জঙ্গি ঢোকাতে গত ১১ দিনে ৬০ বার সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন পাকিস্তানের]

উল্লেখ্যে গতকালও যুদ্ধবিরতি চু্ক্তি লঙ্ঘন করে রাজৌরি সেক্টরে হামলা চালায় পাক সেনারা। পাক সেনাদের ছোঁড়া মর্টার হামলায় এক ভারয়ীয় সেনা জওয়ানের মৃত্যু হয়। এবং গতকালের হামলায় দুই মহিলাও গুরুতর আহত হয়েছিলেন। [পাক সেনাদের ৪ টি আউটপোস্ট সম্পূর্ণ ধ্বংস করে দিল ভারতীয় সেনা জওয়ানরা]

ফের যুদ্ধবিরতি চু্ক্তি লঙ্ঘন করে একাধিক হামলা পাক সেনার, মৃত্যু ১ তরুণীর

মঙ্গলবার সকালেও সাম্বা সেক্টরে পাক হামলায় এক তরুণীর মৃত্য হয়। একই সঙ্গে এদিন সকালে আরনিয়া সেক্টরেও পাক সেনারা হামলা চালিয়েছে বলে জানা গিয়েছে। এদিনে সাম্বা সেক্টর, পুঞ্চ সেক্টর এবং বালাকোটে পৃথক হামলায় আরও ৮জন সাধারণ নাগরিকের মৃত্যু হয়েছে। ভারতীয় সেনা জওয়ানরা প্রত্যেকটি হামলার যোগ্য জবাব দিচ্ছে। মঙ্গলবার সকাল থেকে পৃথক হামলায় এখনও পর্যন্ত ১৬ জন সাধারণ নাগরিকের আহত হওয়ার খবরও সামনে এসেছে। [সীমান্তে পাল্টা আক্রমণে ১৫ পাক সেনাকে খতম করল বিএসএফ]

একই সঙ্গে বন্দিপোরাতেও সেনা-জঙ্গির গুলির লড়াইয়ের খবর সামনে এসেছে। দুজন জঙ্গিকে সকালে এই এলাকায় দেখতে পেয়ে সেনাবাহিনীকে খবর দেওয়া হয়। সঙ্গে সঙ্গে গোটা গ্রাম ঘিরে ফেলে সেনা জওয়ানরা। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও গুলির লড়াই চলছে। জঙ্গিরা ওই গ্রামেই কোন বাড়িতে লুকিয়ে থাকতে পরে বলে মনে করা হচ্ছে।

পাক অধিকৃত কাশ্মীরে ভারতীয় সেনারা যে সার্জিক্যাল অ্যাটাক চালিয়েছিল তার পর থেকেই পাকিস্তান মরিয়া হয়ে সীমান্তে লাগাতার হামলা চালিয়ে যাচ্ছে। সেনা ছাউনিতে হামলার পাশাপাশি এখন সীমান্ত লাগোয়া গ্রামগুলি লক্ষ্য করেও হামলা চালাচ্ছে পাক সেনারা। প্রতিটি ক্ষেত্রেই যোগ্য জবাব দেওয়ার জন্য সীমান্তে প্রস্তুত রয়েছে ভারতীয় সেনারা। সার্জিক্যাল অ্যাটাকের পর থেকে এখনও পর্যন্ত প্রায় ৬০ বার যু্দ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালিয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+