Tahawwur Rana: অঘটন এড়াতে বহুস্তরীয় নিরাপত্তা, 'সুইসাইড ওয়াচে' রানা, দেওয়া হয়েছে সফট টিপ পেন
Tahawwur Rana: ২৬/১১ মুম্বাই সন্ত্রাস হামলার মূল চক্রী তাহাউর রানাকে এই সপ্তাহের শুরুতে ভারতে প্রত্যর্পণ করা হয়েছিল। দিল্লির একটি আদালত সন্ত্রাসবিরোধী সংস্থার কাছে তার ১৮ দিনের হেফাজত মঞ্জুর করার পর, তাকে জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) সদর দপ্তরের একটি অত্যন্ত সুরক্ষিত সেলে 'সুইসাইড ওয়াচে' রাখা হয়েছে। রয়েছে ১৪/১৪ ফুটের একটি সেলে।
৬৪ বছরের রানা যাতে আত্মহত্যার চেষ্টা করতে না পারে, সেজন্য সদা সতর্ক রয়েছেন গোয়েন্দারা। আর এজন্যই বাড়তি সতর্কতা অবলম্বন করা হয়েছে। সূত্রের দাবি, এনআইএ সদর দপ্তরের একতলার ওই সেলে শুধুমাত্র একটিই কলম দেওয়া হয়েছে তাকে। তবে সেটাও 'সফট টিপ' পেন। অর্থাৎ কোনওভাবেই ওই 'মোস্ট ওয়ান্টেড' জঙ্গি নিজের যেন কোনও ক্ষতি করার চেষ্টা করতে না পারে, সে বিষয়েই সুনিশ্চিত করতে এমন পদক্ষেপ।

২৬/১১ হামলার 'মাস্টারমাইন্ড' তাহাউর রানাকে তার ষড়যন্ত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারণ এনআইএ একটি বিশেষ আদালতকে জানিয়েছে যে, তাদের সন্দেহ রয়েছে একই ধরণের বড় হামলার মাধ্যমে অন্যান্য ভারতীয় শহরগুলিকেও লক্ষ্য করার পরিকল্পনা ছিল রানার। বর্তমানে নিরাপত্তারক্ষীরা নিয়মিত সেখানে নজরদারি চালিয়ে যাচ্ছেন।
এনআইএ-র একটি সূত্রে খবর, পাক বংশোদ্ভূত কানাডিয়ান রানার কাছে মুম্বই হামলার বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। "রানাকে নিচতলায় একটি ১৪ বাই ১৪ সেলে রাখা হয়েছে। তাকে কেবল একটি সফট-টিপ-পেন দিয়ে লেখার অনুমতি দেওয়া হবে। যাতে সে নিজের ক্ষতি করতে না পারে," একটি সূত্র জানিয়েছে।
লোধি রোডে অবস্থিত এনআইএ সদর দপ্তরের কাছে একাধিক স্তরীয় নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। যেখানে রানা বর্তমানে আটক রয়েছে। তদন্ত সংস্থা রানাকে জিজ্ঞাসাবাদের মূল বিষয় ভারতের স্লিপার সেলের সাথে তার জড়িত থাকার বিষয়টি নিয়েও প্রশ্ন করবে বলে আশা করা হচ্ছে। পাশাপাশি আইএসআইয়ের সাথে তার সংযোগ, বিশেষ করে তার সহযোগী ডেভিড কোলম্যান হেডলি ওরফে দাউদ গিলানির সাথে সম্পর্কিত বিষয়গুলিও থাকবে।
সূত্র মারফৎ খবর, হেডলি রাজস্থানের পুষ্কর, দিল্লি, গোয়া এবং দেশের অন্যান্য স্থানে স্লিপার সেল নিয়োগ করেছে বলে সন্দেহ করা হচ্ছে। আগে আমেরিকার জেলে বন্দি ছিল রানা। তাকে ভারতে ফেরানো এবং বিচারপ্রক্রিয়ার আওতায় আনার জন্য বহুদিন ধরে চেষ্টা চালাচ্ছিল এনআইএ। গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ রানাকে নিয়ে দিল্লি বিমানবন্দরে অবতরণ করে বিশেষ বিমান। এরপর ১৮ দিনের জন্য রানার ঠিকানা এনআইএ-র সদর দফতরের নীচতলার ওই কক্ষ।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications