Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ছেলের বিয়ের নিমন্ত্রণের কার্ড নিয়ে এখন দেশ চষে বেড়াচ্ছেন মুকেশ ও নীতা, সামনে এল ছবি

মার্চ মাসেই আম্বানি পরিবারে নতুন বধূ আসছে। তাই এখন মুকেশ আম্বানির অট্টালিকা অ্যান্টিলিয়া-য় সাজো সাজো রব। উৎসবের আমেজ।

মার্চ মাসেই আম্বানি পরিবারে নতুন বধূ আসছে। তাই এখন মুকেশ আম্বানির অট্টালিকা অ্যান্টিলিয়া-য় সাজো সাজো রব। উৎসবের আমেজ। ছেলে আকাশের বিয়ে-র জন্য খুব কম সময়ই পড়ে রয়েছে। তাই দেরি না করে এখন মুকেশ ও নীতা হাতে নিমন্ত্রণের কার্ড নিয়ে বেরিয়ে পড়েছেন দেশের আনাচে-কানাচে। স্বামী-স্ত্রী মিলে এখন ছেলের বিয়ের নিমন্ত্রণ করে বেড়াচ্ছেন।

ছেলের বিয়ের নিমন্ত্রণের কার্ড নিয়ে এখন দেশ চষে বেড়াচ্ছেন মুকেশ ও নীতা, সামনে এল ছবি


পারিবারিক রীতি মেনে সিদ্ধিবিনায়ক মন্দিরে নিমন্ত্রণের প্রথম কার্ডটা দিয়ে আসেন মুকেশ ও নীতা। এই প্রথা মিটতেই এখন মুকেশ ও নীতার পরিকল্পনা যত দ্রুত সম্ভব অতিথিদের নিমন্ত্রণ জানিয়ে ফেলা। আর সেই কারণে সোমবার সন্ধ্যায় চেন্নাই উড়ে যান মুকেশ ও নীতা। সেখানে তাঁরা ডিএমকে চিফ তথা এম কে করুণানিধির পুত্র এমকে স্টালিন ও তাঁর পরিবারকে নিমন্ত্রণ জানান। তুলে দেন বিয়ের কার্ড।

ছেলের বিয়ের নিমন্ত্রণের কার্ড নিয়ে এখন দেশ চষে বেড়াচ্ছেন মুকেশ ও নীতা, সামনে এল ছবি

সোমবার রাতে মুকেশ ও নীতার বিয়ের নিমন্ত্রণ করার সেই ছবি টুইটারে পোস্ট করেন স্টালিন। এবং স্বামী-স্ত্রীর উদারতা এবং আন্তরিকতার প্রশংসা করেন।

ছেলের বিয়ের নিমন্ত্রণের কার্ড নিয়ে এখন দেশ চষে বেড়াচ্ছেন মুকেশ ও নীতা, সামনে এল ছবি

এখন পর্যন্ত যা খবর তাতে মার্চ মাসের শেষেই বিয়ে করতে চলেছেন আকাশ আম্বানি এবং শ্লোক মেহতা। দু'জনেই ২০১৮ সালের জুলাই মাসে বাগদান পর্ব সেরে নিয়েছিলেন। আকাশ যেমন আম্বানি পরিবারের ছেলে এবং তাঁর মা-বাবা নীতী ও মুকেশ, তেমনি শ্লোকের পারিবারিক পরিচয়ের সঙ্গেও লেগে রয়েছে হিরে ব্যবসার ঐতিহ্য। শ্লোক বিখ্যাত ডায়মন্ড মার্চেন্ট রাসেল মেহতার মেয়ে।

ছেলের বিয়ের নিমন্ত্রণের কার্ড নিয়ে এখন দেশ চষে বেড়াচ্ছেন মুকেশ ও নীতা, সামনে এল ছবি

আকাশ ও শ্লোক দু'জনেই বাল্যকাল থেকে একে অপরের বন্ধু। সেই বন্ধুত্বের সম্পর্ক যে স্বামী-স্ত্রীর সম্পর্কে বদলাতে চলেছে তা বছর দেড়েক আগেই জানা গিয়েছিল। অপেক্ষা চলছিল কবে এই চার হাত এক হয় সেই মহেন্দ্রক্ষণের। গত ডিসেম্বরেই আম্বানি পরিবারে মেয়ে ঈশার বিয়ে হয়। তিনি পিরামল ইন্ডাস্ট্রির অজয় ও স্বাতী পিরামলের ছেলে আনন্দ-কে বিয়ে করেন। ইটালির লেক কোমো-তে ঈশা ও আনন্দের সঙ্গীতেও একসঙ্গে পারফর্ম করেছিলেন আকাশ এবং শ্লোক। ঈশা আম্বানির সেই বিলাস-বহুল বিয়ের আসর বসেছিল আম্বানিদের অট্টালিকা অ্যান্টিলিয়ায়। এই বিগ-ফ্যাট ওয়েডিং-এ অতিথিদের তালিকায় ছিলেন অসংখ্য সেলেব্রিটি। যার মধ্যে উল্লেখযোগ্য অমিতাভ বচ্চন, শাহরুখ খান এবং আমির খান।

প্রাক্তন মার্কিন বিদেশ সচিব হিলারি ক্লিন্টন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং, প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমমতা বন্দ্যোপাধ্যায়, মানেকা গান্ধী, অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু, রজনীকান্তদের মতো ব্যক্তিত্বদের দেখা গিয়েছিল ঈশা আম্বানির বিয়েতে। ছেলে আকাশ-এর বিয়েতেও যে অতিথি তালিকায় বড়সড় চমক রাখছেন মুকেশ ও নীতা তাতে কোনও সন্দেহ নেই।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+