মুকেশ আম্বানি, শাহরুখ ৩১ টাকার ওআরএস প্যাকে চুমুক দিচ্ছেন রাইসিনা হিলে?
গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শপথগ্রহণ অনুষ্ঠান ছিল রাষ্ট্রপতি ভবনে। আট হাজার গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন। রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ছিলেন। এছাড়াও ছিলেন অভিনেতা শাহরুখ খান। শপথগ্রহণ অনুষ্ঠানের একাধিক মুহূর্ত এখন ভাইরাল ইন্টারনেট দুনিয়ায়।
তেমনই একটি অংশ ভাইরাল হয়েছে। গতকাল রবিবার রাইসিনা হিলে পাশাপাশি বসেছিলেন মুকেশ আম্বানি ও শাহরুখ খান। তাঁদের হাতে ওআরএসের প্যাক ধরা ছিল। তাই নিয়ে নেটিজেনদের মধ্যে এখন চর্চা শুরু হয়েছে।

ওআরএস (ওরাল রিহাইড্রেশন সলিউশন) এর প্যাকের দাম নিয়ে চলছে জোর আলোচনা। মুকেশ আম্বানি ও শাহরুখ খান যথেষ্ট মনোযোগ দিয়ে একে অপরের সঙ্গে কথা বলছিলেন। সেই সময় তাদের হাতে ওই ওআরএস প্যাক ধরা ছিল।
ওই ওআরএস প্যাকের এক একটির দান ৩১ টাকা৷ মুকেশ আম্বানি এত ধনী মানুষ৷ শাহরুখ খানও অত্যন্ত ধনী ব্যক্তি৷ তাঁরা দুজনে ৩১ টাকা দামের ওআরএসের প্যাক নিচ্ছে? সেই প্রশ্ন তুলেছেন নেটিজেনরা।
অভিনেতা শাহরুখ খান ওই ছবি এক্স হ্যান্ডেলে পোস্ট করেছিলেন। আর সেখান থেকেই ওই ছবি, ভিডিও এখন ভাইরাল। কেউ ছবি নিয়ে রসিকতার মন্তব্য করেছেন। কেউ আবার দিল্লির আবহাওয়ায় ওআরএস খাওয়ার উপকারিতার কথাও বলছেন।
একজন লিখেছেন, এরা এত ধনী হওয়ার পরেও এই ওআরএস খান? একজন লিখেছেন, মুকেশ আম্বানি এই ওআরএস পান করেন। একজন রসিকতা করে লিখেছেন, এই ওআরএস পান করার জন্য তিনিও ধনী হতে চান। এই ওআরএস এখনকার জন্য ভালো। সেই কথাও লিখেছে কেউ কেউ।
সম্প্রতি শাহরুখ খানের হিট স্ট্রোক হয়েছিল। ফলে তাঁকে দিল্লির গরম থেকে রক্ষা পেতে হবে। তাই তিনি ওআরএস নিচ্ছেন। এই কথাও বলেছেন নেটিজেনরা।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী










Click it and Unblock the Notifications