হাতে গোলাপ নিয়ে মুকেশ আম্বানি স্ত্রী নীতার সঙ্গে স্টেজ মাতালেন ! আকাশের বিয়ের ভিডিও ভাইরাল
'তুঝপে কুরবান মেরি জান..মেরি জান..' মুকেশ আম্বানি এমনই সুরে স্টেডে নাচের তালে মুকেশ আম্বানি এগিয়ে গেলেন স্ত্রী নীতার দিকে।
'তুঝপে কুরবান মেরি জান..মেরি জান..' মুকেশ আম্বানি এমনই সুরে স্টেডে নাচের তালে মুকেশ আম্বানি এগিয়ে গেলেন স্ত্রী নীতার দিকে। আর তারপর যা ঘটেছে তা ভিডিও বন্দি হতেই ট্রেন্ড করতে শুরু করে দেয়।

ছেলে আকাশ আম্বানির বিয়ে উপলক্ষ্যে আম্বানি পরিবার বিশেষ প্রি ওয়েডিং পার্টির আয়োজন করে। সুইৎজারল্যান্ডে সেই পার্টিতে হাজির হন একাধিক বলিউড তারকা থেকে দেশের নামী বিজনেজ টাইকুনরা। আর সেই নামী সেলেবদের সঙ্গে এদিন নাচের মঞ্চে মজে ওঠেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মালিক মুকেশ আম্বানিও। স্টেজে স্ত্রী নীতার সঙ্গে নাচের ছন্দে পা মেলান মুকেশ আম্বানি।
View this post on InstagramA post shared by Viral Bhayani (@viralbhayani) on
আর নাচের পর্ব মিটতেই মুকেশ আম্বানিকে প্রশ্ন করা হয় , তাঁর সঙ্গে নীতা আম্বানির রোম্যান্স নিয়ে। রিলায়েন্স কর্তা স্পষ্ট জানান, তিনি সম্পর্ক কত বছরের তা গোনেন না! তিনি মনে করেন নীতার সঙ্গে তাঁর সম্পর্ক আজীবনের। আর এতেই করতালিতে ফেটে পড়ে দর্শক। ছেলের বিয়েতে এমন ঘরোয়াভাবে এই বিজনেজ টাইকুনকে মাততে দেখে সকলেই অবাক হয়ে যান। আকাশের 'সঙ্গীত'-এর অনুষ্ঠান ঘিরেই মুকেশ আম্বানি এভাবে তাক লাগিয়েছেন। এবার অপেক্ষা আকাশের বিয়ের।












Click it and Unblock the Notifications