বাংলাদেশি অনুপ্রবেশকারী নিয়ে শীঘ্রই তথ্য প্রকাশ্যে আসবে, বিজেপিকে পাল্টা তোপ মধ্যপ্রদেশের মন্ত্রীর
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেছিলেন, মধ্য প্রদেশের বেশ কিছু বাংলাদেশি শ্রমিক অবৈধভাবে অনুপ্রবেশ করেছে।
বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয় অভিযোগ করেছিলেন, মধ্য প্রদেশের বেশ কিছু বাংলাদেশি শ্রমিক অবৈধভাবে অনুপ্রবেশ করেছে। তাঁর নিজের বাড়িতেই কিছু নির্মাণ শ্রমিক বাংলাদেশি বলে দাবি করেছিলেন তিনি। তার প্রেক্ষিতেই মধ্যপ্রদেশের স্বরাষ্ট্রমন্ত্রী বালা বচ্চন জানিয়েছেন, এই নিয়ে শীঘ্রই সরকার তথ্য প্রকাশ্যে আনবে।

বাংলাদেশি শ্রমিক অবৈধ ভাবে অনুপ্রবেশ করেছে রাজ্যে এমনই ইঙ্গিত করেছিলেন বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তিনি দাবি করেছিলেন , তাঁর বাড়িতে কিছু নির্মাণ শ্রমিককে তাঁর বাংলাদেশি বলে সন্দেহ হয়েছে। তাদের খাবারের ধরন দেখে সন্দেহ বাড়ে নেতার। কারণ এই নির্মাণ শ্রমিকরা কেবল মাত্র চিঁড়ে খাচ্ছিলেন। বিজেপি নেতা দাবি করেছিলেন এই শ্রমিকরা অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে।
কংগ্রেসের মুখপাত্র নিলাভ শুক্লা দাবি করেছেন, বিজেপি নেতা সস্তার জনপ্রিয়তা পাওয়ার জন্য মনগড়া গল্প তৈরি করছেন। তিনি পাল্টা দাবি করেছেন, কৈলাসের বক্তব্য যদি সত্যি হয় তাহলে তাঁর উচিত ছিল সেই কনট্রাক্টরকে ধরা যিিন এই শ্রমিকদের কাজে নিয়োগ করেছিলেন। এবং সেই ঠিকাদারের বিরুদ্ধে পুলিসের কাছে অভিযোগ জানানো উচিত ছিল।












Click it and Unblock the Notifications