আপ-এ যোগ দিলেন 'মোস্ট ওয়ান্টেড' মাওনেতা সব্যসাচী পাণ্ডা

নয়াগড়ের ময়ূরঝালিয়া গ্রামে তাঁর বাড়ি। অঙ্কে স্নাতক এই মাও নেতা পুলিশের রেকর্ডে মোস্ট ওয়ান্টেড। সূত্রের খবর অনুযায়ী, আপ-সব্যসাচীর রাজনৈতিক আলাপ আলোচনা জানুয়ারি থেকেই চলছিল। বিজু জনতা দলেও নিজের রাজনৈতিক জায়গা করতে চেয়েছিলেন সব্যসাচী। তবে লাভ হয়নি। তাই অবশেষে আপের প্রস্তাবেই সায় দিয়েছেন তিনি।
দাপুটে এই মাওবাদী নেতা সব্যসাচী পাণ্ডার মাথার দাম ৫ লক্ষ টাকা
গত ১৫ ফেব্রুয়ারি, গঞ্জমের জঙ্গলে মাও-পুলিশের গুলির লড়াইয়ের পর আরও একবার পুলিশের চোখে ধুলো দিয়ে পালাতে সক্ষম হন সব্যসাচী। ওই গুলি যুদ্ধের সময় মাও শিবিরে সব্যসাচী-সহ কমপক্ষে ৮ জন উপস্থিত ছিলেন। সব্যসাচী পালাতে সক্ষম হলেও ওই গুলির লড়াইয়ে কয়েকজন মাওবাদী মারাও গিয়েছিলেন বলে খবর।
বেআইনি ঘোষণা হওয়া সিপিআই মাওবাদী সংগঠন থেকে বেরিয়ে ২০১১ সালে ওড়িশা মাওবাদী পার্টি নামে নিজের একটি আলাদা মাও সংগঠন তৈরি করেন সব্যসাচী। পুলিশ এই দুদে মাও নেতার মাথার দাম রেখেছে ৫ লক্ষ টাকা।
উল্লেখ্য ২০১২ সালে দুই ইতালিয় পর্যটকের অপহরণের ঘটনায় যুক্ত ছিলেন সব্যসাচী। পরে অবশ্য ওই দুই পর্যটককে ছেড়ে দেওয়া হয়।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications