লক্ষ্য কিষাণ মহাপঞ্চায়েত! ন্যূনতম সমর্থন মূল্যের গ্যারান্টি-সহ বিভিন্ন দাবিতে দিল্লির পথে লক্ষাধিক কৃষক

দিল্লির পথে লক্ষাধিক কৃষক। সংযুক্ত কিষাণ মোর্চা রবিবার জানিয়েছে, সোমবার দিল্লির রামলীলা ময়দানে কিষাণ মহাপঞ্চায়েত হতে চলেছে। সেখানে অংশ নিতেই কৃষকরা দিল্লি যাচ্ছেন। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে আগেই জানানো হয়েছিল কৃষিপণ্যের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টির জন্যই কিষাণ মহাপঞ্চায়েত হতে চলেছে।

লক্ষ্য কিষাণ মহাপঞ্চায়েত! ন্যূনতম সমর্থন মূল্যের গ্যারান্টি-সহ বিভিন্ন দাবিতে দিল্লির পথে লক্ষাধিক কৃষক

এদিন এক বিবৃতিতে সংযুক্ত কিষাণ মোর্চা বলেছে, ২০ মার্চ দিল্লিতে কিষাণ মহাপঞ্চায়েতে যোগ দিতে বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চল থেকে লক্ষ লক্ষ কৃষক দিল্লির দিকে যাচ্ছেন। সংযুক্ত কিষাণ মোর্চার নেতা দর্শন পাল সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় জানিয়েছেন, ২০২১-এর ৯ ডিসেম্বর কেন্দ্রের দেওয়া লিখিত আশ্বার পূরণ করতে হবে। এছাড়াও কৃষকদের ক্রমবর্ধমান সংকট প্রশমিত করতে কার্যকর পদক্ষেপ নিতে হবে বলেও দাবি করেছেন তিনি।

নয়া কৃষি আইন বাতিল করতে একবছরের বেশি সময় ধরে দিল্লির অদূরে ধর্নায় বসেছিলেন কৃষকরা। এরপর সরকারের তরফে তিন কৃষি আইন প্রত্যাহারের সিদ্ধান্ত জানানো হয়। তবে সেই সময় কৃষকরা তাদের বিরুদ্ধে সরকারের দায়ের করা মামলা প্রত্যাহারের দাবির পাশাপাশি কৃষিপণ্যের ন্যূনতম সমর্থন মূল্যের আইনি গ্যারান্টির দাবি করেছিল। সেই সময় সরকারের তরফে দাবি বিবেচনার আশ্বাস দেওয়া হয়। এরপর ২০২১-এর ডিসেম্বরে আন্দোলন স্থগিত করেন কৃষকরা।

সংযুক্ত কিষাণ মোর্চা ন্যূনতম সমর্থন মূল্যের জন্য কেন্দ্রীয় সরকারের গঠন করা কমিটি ভেঙে দেওয়ার দাবিও করেছে। তাদের অভিযোগ এই দাবি কৃষকদের দাবির বিপরীত। এবার কৃষকদের দাবির মধ্যে রয়েছে, কৃষি কাজের জন্য বিনামূল্যে বিদ্যুৎ, বিনামূল্যে গ্রামীণ পরিবারের জন্য ৩০০ ইউনিট বিদ্যুৎ, কৃষি ঋণ মকুব, পেনশন, আন্দোলনের সময় মারা যাওয়ার কৃষকদের ক্ষতিপূরণ এবং বিদ্যুতের বিল প্রত্যাহার। সংযুক্ত কিষাণ মোর্চার তরফে বলা হয়েছে, কেন্দ্র লিখিত আশ্বাস দিয়ে বলেছিল, তাদের সঙ্গে আলোচনার পরেই বিদ্যুৎ সংশোধনী বিল ২০২২ পেশ করা হবে। যদিও কোনও আলোচনা না করেই বিদ্যুৎ সংশোধনী বিল পেশ করা হয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+