প্রিয়াঙ্কার প্রথম রোড শো-য় মোবাইল চুরির হাফ-সেঞ্চুরি! লুটে-পুটে খেল পকেটমাররা

পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রথম কংগ্রেস নেতাদের নিয়ে রোড শো করেন প্রিয়াঙ্কা গান্ধী।

উত্তরপ্রদেশে প্রথমবার নিজে রোড শো করেছেন কংগ্রেসের নতুন সেনসেশন প্রিয়াঙ্কা গান্ধী। পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্ব পাওয়ার পর সোমবার প্রথম দাদা রাহুল গান্ধী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও অন্যান্য কংগ্রেস নেতাদের নিয়ে রোড শো করেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই রোড শো দেখে উজ্জীবিত সারা দেশের কংগ্রেস কর্মী সমর্থকেরা।

প্রিয়াঙ্কার প্রথম রোড শো-য় মোবাইল চুরির হাফ-সেঞ্চুরি! লুটে-পুটে খেল পকেটমাররা

তবে আরও একদলের মনে আনন্দ আর ধরছে না। তারা হল পকেটমারের দল। জানা গিয়েছে, প্রিয়াঙ্কার রোড শো দেখতে পথে নেমে ৫০টি মোবাইল খোয়া গিয়েছে। এই ঘটনায় একজন ব্যক্তিকে গ্রেফতারও করা হয়। তবে তার কাছ থেকে একটা মোবাইলও পাওয়া যায়নি।

কংগ্রেসের মুখপাত্র তথা জেলা দায়রা ম্যাজিস্ট্রেট জিশান হায়দরের মোবাইলও খোয়া গিয়েছে। তবে তিনি নিজের মোবাইল হারিয়ে খুশি। কারণ যে ভিড় বা জনসমাগম হয়েছে ততটা কংগ্রেস নেতৃত্ব আশা করতে পারেনি।

প্রিয়াঙ্কা গান্ধী এই রোড শো ও পরের সভায় কোনও কথা বলেননি। তবে রোড শো চলাকালীনই তিনি অনেক শিশুকে কোলে তুলে নেন, আদর করেন। সকলকে দেখে হেসে হাত নাড়তে দেখা গিয়েছে প্রিয়াঙ্কাকে।

প্রসঙ্গত, প্রিয়াঙ্কার আগমনে উত্তরপ্রদেশে সপা-বসপা জোট চাপে পড়ে গিয়েছে বলে মনে করা হচ্ছে। ফলে আগামিদিনে অখিলেশ যাদব বা মায়াবতী কংগ্রেসকে জোটের প্রস্তাব ও আসন সমঝোতার কথা জানালে অবাক হওয়ার কিছু থাকবে না। তবে তার আগে প্রিয়াঙ্কার রোড শো-র মজা লুটে-পুটে নিল পকেটমারেরা।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+