ত্রিপুরায় বাস দুর্ঘটনা, হাসপাতালে মুখ্যমন্ত্রী! আহতদের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ

ত্রিপুরায় বাস দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩০ জন। যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে।

ত্রিপুরায় বাস দুর্ঘটনায় আহত কমপক্ষে ৩০ জন। যাত্রী বোঝাই বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে দুর্ঘটনাটি ঘটে। ঘটনাটি ধলাই জেলার গণ্ডাছড়ার অমরপুরের।
আগরতলাগামী দুর্ঘটনাগ্রস্ত বাসটি থেকে আহত যাত্রীদের উদ্ধার করেন পুলিশ ও স্থানীয় বাসিন্দারা। তাদের হাসপাতালেও ভর্তি করানো হয়। ২০ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায়
তাদের আগরতলার জিবি হাসপাতালে পাঠানো হয়।

ত্রিপুরায় বাস দুর্ঘটনা, হাসপাতালে মুখ্যমন্ত্রী! আহতদের সংখ্যা কমিয়ে দেখানোর অভিযোগ

তবে দুর্ঘটনাগ্রস্তদের সংখ্যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। দুর্ঘটনার পর প্রায় ৪৮ জন যাত্রীর কথা জানা গিয়েছিল। পরে হাসপাতালে নিয়ে যাত্রীর সংখ্যা ৩৩ বলে জানা যায়। স্থানীয়দের অভিযোগ, বাসটিতে নির্দিষ্ট সংখ্যার বেশি যাত্রী ছিলেন। ফলেই আহতের সংখ্যা কমিয়ে দেখানো হচ্ছে।

দুর্ঘটনার খবর পাওয়ার পর মুখ্যমন্ত্রী বিপ্লব দেব সিনিয়র আধিকারিকদের নিয়ে জিবি হাসপাতালে যান। আহতদের চিকিৎসার যাবতীয় খরচ সরকার বহন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

পরে মুখ্যমন্ত্রী বলেন, আহতদের দ্রুত সুস্থ হওয়ার প্রার্থনা করছেন তিনি। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে বলেও জানিয়েছেন তিনি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+