মাথায় আকাশ ভাঙছে, চলতি বছর জুলাইতে প্রযুক্তি ক্ষেত্রে ছাঁটাই ১০ হাজারের বেশি
ক্রমে কি আরও ভয় ধরাচ্ছে তথ্যপ্রযুক্তি সংস্থাগুলি। চলতি বছরে ছাঁটাই প্রক্রিয়া এখনও অব্যাহত। জুলাই মাসে সেই ছাঁটাইয়ের সংখ্যা চমকে দেওয়ার মতো। ইন্টেল, মাইক্রোসফট সহ একাধিক নামজাদা সংস্থা এভাবে কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তে হাঁটছে।
শেষ জুলাই মাসে ভারতে প্রায় ৩৪ টি সংস্থায় ছাঁটাই প্রক্রিয়া চলেছে৷ কাজ গিয়েছে আট হাজারের বেশি দক্ষ তথ্যপ্রযুক্তি কর্মীর৷ বিশ্ব দুনিয়াতেও একইভাবে তথ্য প্রযুক্তি শিল্পে ছাঁটাই প্রক্রিয়া চলছে। ৩৮৪ টি সংস্থা ছাঁটাইয়ের পথে হেঁটেছে। সেক্ষেত্রে ৩১ জুলাই পর্যন্ত এই সেক্টরে গোটা পৃথিবীতে কাজ হারিয়েছে ১ লক্ষ ২৪ হাজার ৫১৭ জন দক্ষ কর্মী।

ইন্টেল সংস্থায় গণছাঁটাই চলছে। আইটি এই সংস্থা ১৫ হাজার কর্মী ছাঁটাই করবে বলে খবর৷ এই সংস্থা ২০২৫ সালে ১০ বিলিয়ন মার্কিন ডলার খরচ সাশ্রয় করতে চায়। এই সংস্থা ১৫ শতাংশ বেশি কর্মী নিয়ে কাজ করছে। সেজন্য এবার ছাঁটাই করে খরচ কমানো হচ্ছে। এআই- এর সঙ্গে পাল্লা দিয়ে চলতে হবে। আগামী দিনে ব্যবসা ও লাভ দুটি দিকই ভাবতে হচ্ছে। আগামী দিনে ভলেন্টিয়ারি রিটায়ারমেন্টের দিকেও হাঁটা হবে।
অন্য দিকে, মাইক্রোসফট এক হাজার কর্মীকে ছাঁটাই করেছে গত জুন মাসে৷ জুলাই মাসে এই সংস্থায় ছাঁটাইয়ের কথা জানা যায়নি৷ অন্যতম সফটওয়্যার কোম্পানি ইউকেজি - ও তাদের কর্মীদের ছাঁটাই করছে। ১৪ শতাংশ কর্মী সংকোচন করা হচ্ছে। ২২০০ জনের চাকরি গিয়েছে এই সংস্থায়।
ক্যালিফোর্নিয়া বেসড সংস্থা হল ইনটুইট। এই সফটওয়্যার সংস্থাও তাদের ১৮০০ কর্মীকে ছেড়ে দিয়েছে। ডাইসন সংস্থা তাদের হেড কোয়ার্টারের হাজার জন কর্মীকে ছাঁটাই করেছে।
বেঙ্গালুরুর স্টার্টআপ সংস্থা রেশামান্ডি ৮০ শতাংশ কর্মীকে ছেড়ে দিয়েছে। ভারতীয় ইডিটেক জায়ান্ট আন একাডেমি সংস্থা প্রায় ২৫০ জন কর্মচারীকে ছাঁটাইয়ের ঘোষণা করেছে। ওয়েকুল ফান্ডিং স্ট্রু সংস্থা তাদের ২০০ জন কর্মী কমিয়েছে। পকেটএফএম তার ইন্টারনেট এফএম শোয়ের জন্য ২০০ লেখককে ছাঁটাই করেছে।
হাম্বল গেমস নামক সংস্থা তার সব কর্মীদের ছাঁটাই করেছে। ওই সংস্থায় ৩৬ জন কর্মী ছিল। সকলকেই ছাঁটাই করা হয়েছে।
-
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন ২০২৬: নতুন সমীক্ষায় তৃণমূল ও বিজেপির মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত -
ফের সপ্তাহান্তেই বঙ্গে ভোটপ্রচারে আসছেন প্রধানমন্ত্রী! পরপর রোড শো, জনসভা করবেন নরেন্দ্র মোদী -
ভোটার তালিকা থেকে কত লক্ষ নাম বাদ দিল নির্বাচন কমিশন? কোন জেলায় প্রভাব সবচেয়ে বেশি? -
কেরল বিধানসভা নির্বাচন ২০২৬: সমীক্ষায় ইউডিএফের এগিয়ে থাকার পূর্বাভাস, হারার ইঙ্গিত এলডিএফের -
লোকসভায় আসেননি, বিধানসভায় বাংলায় ভোট প্রচারে রাহুল গান্ধী, তারকা প্রচারকদের তালিকা প্রকাশ কংগ্রেসের, রয়েছে নানা চমক -
দিঘায় যাওয়ার গ্রীষ্মকালীন বিশেষ ট্রেন চালুর ঘোষণা রেলের -
জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে আনা ইমপিচমেন্ট মোশন খারিজ সংসদে -
আজ রাতেই নিশ্চিহ্ন হতে পারে একটি সভ্যতা, ডেডলাইন শেষের আগে ইরানকে ডোনাল্ড ট্রাম্পের চরম হুঁশিয়ারি -
আর্টেমিস অভিযানে যাওয়া মহাকাশচারীরা যোগাযোগ হারাবেন পৃথিবীর সঙ্গে! -
বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ও অপরাধ রুখতে নদীতে সাপ ও কুমির ছাড়ার পরিকল্পনা বিএসএফের -
আমেরিকা-ইরানের মধ্যে সংঘর্ষবিরতি নিয়ে আলোচনা! সাময়িক পরিকল্পনা হলে হরমুজ প্রণালী খুলবে না, জানাল তেহরান -
গাঙ্গেয় বঙ্গে টানা ঝড়বৃষ্টির পূর্বাভাস, উত্তর থেকে দক্ষিণ কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া?











Click it and Unblock the Notifications