আরও চাপ বাড়ল সন্দীপ ঘোষের? সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিও প্রশ্ন তুললেন তার ভূমিকায়
চার নম্বর দিন সিবিআই জেরার মুখোমুখি সন্দীপ ঘোষ। আরজি কর কাণ্ডে সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল কলকাতা হাইকোর্ট। সেই একই প্রশ্ন তুলল দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় সন্দীপ ঘোষের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন তুলেছেন।
আরজি কর হাসপাতালে সন্দীপ ঘোষ অধ্যক্ষ পদে ছিলেন। ওই হাসপাতালের তিনি শেষ কথা। এমনই বিষয় সব সময় চর্চিত রয়েছে। তার কথা ছাড়া কোনও কিছুই মান্যতা পায় না। কোন জাদুবলে সন্দীপ ঘোষ এই একচ্ছত্র ক্ষমতার অধিকারী হলেন? কোন রাজনৈতিক প্রভাব তার উপরে রয়েছে? তার মাথার উপর কার হাত রয়েছে? সেই প্রশ্ন বারবার ঘুরেফিরে উঠছে।

আরজি কর কাণ্ডে এবার যথেষ্ট বিরাম্বনায় পড়তে চলেছেন সন্দীপ ঘোষ। মঙ্গলবার সুপ্রিম কোর্টের শুনানি থেকে এই কথা কার্যত পরিষ্কার। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল। তরুণী জুনিয়র চিকিৎসক মারা যাওয়ার পর থেকে সন্দীপ ঘোষের অধ্যক্ষ হিসেবে ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় একই প্রশ্ন তুললেন এদিন শুনানিতে।
ঘটনার পর পুলিশে অভিযোগ দায়ের করা হয়নি। পরিবারের কাছেও সত্য গোপনের চেষ্টা করা হয়েছে কেন? সেই প্রশ্ন এদিন শুনানিতে তোলা হয়েছে। শুধু তাই নয় আরজিকর হাসপাতালের অধ্যক্ষ পদ থেকে তিনি সরে গিয়েছিলেন। চাকরি থেকেই ইস্তফা দিয়েছিলেন তিনি।
কয়েক ঘন্টার ব্যবধানে তাকে কেন অন্য হাসপাতালে অধ্যক্ষ করে পাঠানো হয়? কেন এই কাজ করল স্বাস্থ্যভবন? কোন ক্ষমতার এভাবে তার দায়িত্ব বদল হয়ে যেতে পারে? সেই প্রশ্ন উঠেছে। প্রধান বিচারপতি প্রশ্ন তুলেছেন, কেন অধ্যক্ষকে অন্য হাসপাতালে দায়িত্ব দেওয়া হয়েছে? কেন ছুটিতে পাঠানো হয়নি? কলকাতা হাইকোর্টও ঠিক একই প্রশ্ন সন্দীপ ঘোষ সম্পর্কে রেখেছে।
অর্থাৎ আতশকাঁচের নীচে এই মুহূর্তে রয়েছেন সন্দীপ ঘোষ। সিবিআই তাকে জেরা করছে। তার থেকে একাধিক সত্য জানার চেষ্টা চলছে৷ এই অবস্থায় বিরাম্বনা আরও বাড়তে পরে সন্দীপ ঘোষের। সিবিআই জেরায় আরও চাপ বাড়াতে পারে। আরজি কর হাসপাতালে যে অপরাধ হয়েছে, তার কতটা জানেন সন্দীপ ঘোষ? সেই প্রশ্ন বরাবর উঠছে। ফলে এবার মুখ খুলতেই হবে তাকে। এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।












Click it and Unblock the Notifications