Monsoon Update: দক্ষিণবঙ্গ জুড়ে সপ্তাহভর তাপপ্রবাহের সঙ্গে কালবৈশাখী! বর্ষা নিয়ে বড় ইঙ্গিত আবহাওয়া দফতরের

উত্তরবঙ্গের পাঁচ জেলায় মৌসুমী বায়ুর (Monsoon Update) প্রভাবে ভারী বৃষ্টি চলছে। কোনও কোনও জায়গায় অতিভারী বৃষ্টিও চলছে। কিন্তু দক্ষিণবঙ্গের পরিস্থিতিই অন্যরকমমের। আপাতত পশ্চিমের সাতটি জেলায় তাপপ্রবাহ চলছে। কোনও কোনও জেলায় বিকেল ও সন্ধের দিকে কালবৈশাখীর পূর্বাভাসও দিয়ে রেখেছে আবহাওয়া দফতর।

আবহাওয়া দফতর জানিয়েছে, পূর্ব ভারত এবং সংলগ্ন এলাকার আবহাওয়া মৌসুমী বায়ুর (Monsoon Update) অনুকূল হওয়ার সম্ভাবনা রয়েছে ১৮ থেকে ২১ জুনের মধ্যে। আপাতত মৌসুমী বায়ু মালদা ও ফরবেশগঞ্জের পরে এগোতে পারেনি। তবে এই সপ্তাহের শেষে কিংবা পরের সপ্তাহের প্রথমে তা এগিয়ে যাওয়ার ব্যাপারে আশাবাদী আবহাওয়া দফতর।

আবহাওয়ার পূর্বাভাস

এই মুহূর্তে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার ও আলিপুরদুয়ারে ভারী বৃষ্টি চলছে। আগামী ২৪ ঘন্টায় জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারের অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে আবহাওয়া দফতরের তরফে। তবে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহ জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির (Monsoon Update) সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দফতর আরও জানিয়েছে, উত্তরবঙ্গের ওপরের পাঁচ জেলায় আপাতত ১৮ জুন পর্যন্ত ভারী বৃষ্টি চলতে থাকবে। যার সম্ভাবনা দক্ষিণবঙ্গে একেবারেই নেই। সাধারণভাবে পরপর দুদিন যদি কোনও জায়গায় ভারী বৃষ্টি হয়, তাহলে সেই জায়গায় বর্ষার অনুকূল পরিবেশ (Monsoon Update) তৈরি হিসেবে ধরে নেওয়া হয়।

আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া দফতর জানিয়েছে, এদিন উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা-সহ সবকটি জেলাতেই ঘন্টায় ৩০-৪০ কিমি বেগে ঝোড়ো হাওয়া এবং বজ্রবিদ্যুৎসহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির (Monsoon Update) সম্ভাবনা। একইসঙ্গে পশ্চিমের সাতটি জেলায় তাপপ্রবাহের সতর্কতাও জানিয়েছে আবহাওয়া দফতর।

আবহাওয়ার পূর্বাভাস

দক্ষিণবঙ্গ জুড়ে আবহাওয়ার এই পরিস্থিতি আপাতত সপ্তাহভর অর্থাৎ ১৮ জুন পর্যন্ত চলতে থাকবে বলে পূর্বাভাস। একটি অক্ষরেখা পূর্ব বিহার থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের ওপর দিয়ে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত প্রসারিত রয়েছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+