Monsoon in West India: উত্তরের পর ভারী বৃষ্টির পূর্বাভাস পশ্চিম ভারতজুড়ে, আইএমডির সতর্কতা যেসব রাজ্যে
Monsoon in West India: উত্তর ভারত ভাসিয়ে মৌসুমি বায়ু এবার পশ্চিম ভারতের দিকে জাঁকিয়ে বসেছে। উত্তর ভারতের হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানায় বৃষ্টির প্রকোপ কমেনি। নতুন করে বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর। এবার আইএমডি পশ্চিম ভারতের পাশাপাশি দক্ষিণ ভারতও ভাসতে চলেছে বলে জানিয়ে দিল।
আবহাওয়ার পূর্বাভাসে আইএমডি বিজ্ঞানী আর কে জেনামানি জানিয়েছেন, উত্তর-পশ্চিম ভারতজুড়ে তাণ্ডব চালাচ্ছে বর্ষা। এবার পশ্চিম ভারতের বিস্তীর্ণ রাজ্যগুলিতে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চল, মধ্য মহারাষ্ট্র এবং গোয়াতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

আইএমডির তরফে আরও জানানো হয়েছে, উপকূলীয় কর্নাটকেও অত্যন্ত ভারী বৃষ্টিপাত চলছে। তবে গুজরাতের উপরে গত ২৪ ঘন্টায় বৃষ্টির প্রকোপ একটু কমেছে। মুম্বইয়ের বন্যা পরিস্থিতিরও উন্নতি ঘটেছে খানিকটা। তবে উপকূলীয় কর্নাটকের পাশাপাশি আগামী ২৫ ও ২৬ জুলাই তেলেঙ্গানায় অত্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস মিলেছে।
আবহাওয়া আপডেটে আইএমডি বিজ্ঞানী আর কে জেনামানি আরও জানিয়েছেন, দিল্লির জন্য উল্লেখযোগ্য বৃষ্টিপাতের সতর্কতা নেই। দিল্লিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। দিল্লির জন্য সে কারণে এখনই কোনও সতর্কতা জারি করা হচ্ছে না। তবে ২৫ শে জুলাই রাত থেকে ফের বৃষ্টি শুরু হবে।
রবিবার আইএমডি জানিয়েছিল, "হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।" উত্তর-পশ্চিম ভারত ১ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ৪০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে ৩১৮.৮ মিলিমিটার।

আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ু তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে চলছে এবং পশ্চিম প্রান্তটি আগামী দুই-তিন দিনের মধ্যে ধীরে ধীরে উত্তর দিকে সরে যেতে পারে। আবহাওয়া অফিস গুজরাত ও মধ্য মহারাষ্ট্রের জন্য লাল সতর্কতা জারি করেছে। এই অঞ্চলে ২০৪.৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশা করছে৷
মহারাষ্ট্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কারণ পালঘর, থানে এবং রায়গড়-সহ সাতটি জেলায় ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসের মধ্যে আইএমডি ফের বন্যার সম্ভাবনা দেখেছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে।
মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, রায়ালসিমা, কর্নাটক, কেরল ও পুদুচেরিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের কর্নাটক, কেরল ও পুদুচেরিতে মঙ্গল ও বুধবার এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরিতে মঙ্গলবার থেকে
-
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস












Click it and Unblock the Notifications