Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Monsoon in North India: অতি ভারী বৃষ্টিপাতে ফের ভাসবে উত্তর ভারত, আইএমডির পূর্বাভাসে শঙ্কা

অতি ভারী বৃষ্টিপাতে একবার বন্যা হয়ে গিয়েছে। তার রেশ মিটতে না মিটতেই ফের বন্যার আশঙ্কা করছে প্রশাসন। ভারতের আবহাওয়া দফতর আইএমডির পূর্বাভাস, মঙ্গলবার থেকে উত্তর ভারতে ফের ভারী বৃষ্টিপাত হবে। তার জেরে বন্যাবিধ্বস্ত উত্তর ভারতে পরিস্থিতি হয়ে উঠবে আরও ভয়াবহ।

আইএমডি জানিয়েছে, উত্তর ভারতে ব্যাপক বৃষ্টি ও বন্যার পরে কয়েক দিনের জন্য শান্ত ছিল আবহাওয়া। ফের উত্তর ভারতে ভারী বৃষ্টিপাত প্রত্যাবর্তন করবে বলে পূর্বাভাসে জানিয়েছে আইএমডি। ২৫ জুলাই থেকে উত্তর-পশ্চিম ভারতে বৃষ্টিপাতের কার্যকলাপ আরও বাড়বে।

Monsoon in North India

রবিবার আইএমডি জানিয়েছে, "হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।" উত্তর-পশ্চিম ভারত ১ জুন থেকে ২৩ জুলাই পর্যন্ত ৪০ শতাংশ বেশি বৃষ্টিপাত হয়েছে। বৃষ্টি হয়েছে ৩১৮.৮ মিলিমিটার।

আইএমডি জানিয়েছে, শুধুমাত্র পূর্ব উত্তর প্রদেশ বৃষ্টিপাতের ঘাটতি রয়েছে। কারণ একই সময়ে স্বাভাবিকের থেকে ২৯ শতাংশ কম বৃষ্টিপাত হয়েছে। আিএমডির পূর্বাভাস মতো মঙ্গলবার তেকে বৃহস্পতিবার পর্যন্ত হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং পূর্ব রাজস্থানে ভারী থেকে মাঝারি ও হালকা বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লি, উত্তরপ্রদেশ ও পশ্চিম রাজস্থানে মঙ্গলবার ও বুধবার এবং জম্মু, কাশ্মীর, লাদাখ, গিলগিট-বালতিস্তান এবং মুজাফফরাবাদে বুধবার ও বৃহস্পতিবার বৃষ্টি হবে।

আইএমডি জানিয়েছে, মৌসুমি বায়ু তার স্বাভাবিক অবস্থানের দক্ষিণে চলছে এবং পশ্চিম প্রান্তটি আগামী দুই-তিন দিনের মধ্যে ধীরে ধীরে উত্তর দিকে সরে যেতে পারে। আবহাওয়া অফিস গুজরাত ও মধ্য মহারাষ্ট্রের জন্য লাল সতর্কতা জারি করেছে। এই অঞ্চলে ২০৪.৪ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতের আশা করছে৷

সোমবার থেকে বৃহস্পতিবার মধ্য মহারাষ্ট্রে কমলা সতর্কতা জারি করা হয়েছে। কারণ পালঘর, থানে এবং রায়গড়-সহ সাতটি জেলায় ১১৫.৬ মিলিমিটার থেকে ২০৪.৪ মিলিমিটার বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এই পূর্বাভাসের মধ্যে আইএমডি ফের বন্যার সম্ভাবনা দেখেছে। তাই ঝুঁকিপূর্ণ এলাকাগুলি এড়িয়ে চলার পরামর্শও দিয়েছে।

মধ্যপ্রদেশ, বিদর্ভ, ছত্তিশগড়, অরুণাচল প্রদেশ, অসম, মেঘালয়, রায়ালসিমা, কর্নাটক, কেরল ও পুদুচেরিতে মঙ্গলবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এবং সোমবার উপকূলীয় কর্নাটকে বিচ্ছিন্নভাবে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণ ভারতের কর্নাটক, কেরল ও পুদুচেরিতে মঙ্গল ও বুধবার এবং উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানা ও পুদুচেরিতে মঙ্গলবার থেকে বৃহস্পতিবার বৃষ্টি হবে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+