Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

Monsoon in India: অবিশ্রান্ত বৃষ্টিতে নতুন করে বন্য পরিস্থিতি হিমাচল-দিল্লিতে, গুজরাত-মহারাষ্ট্রও ভাসছে

অবিশ্রান্ত বৃষ্টিতে ভাসছে উত্তর ভারত। উত্তর ভারতের বর্ষার রেশ ধরে পশ্চিম ভারতও ডুবতে বসেছে। দক্ষিণ ভারতেও বাড়তে শুরু করেছেন বৃষ্টির প্রকোপ। হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, দিল্লি, হরিয়ানা আর পশ্চিম ভারতের মহারাষ্ট্র ও গুজরাতে বর্ষা বিভীষিকার রূপ নিয়েছে।

উত্তর ভারতে ফের নতুন করে বর্ষা নেমেছে। যার জেরে জলস্তর বাড়ছে হু হু করে। আবারও লাদাখ, জম্মু-কাশ্মীরে বৃষ্টি শুরু হয়েছে। হিমাচল প্রদেশ থেকে শুরু করে উত্তরাখণ্ড, হরিয়ানা ও দিল্লির জন্য সতর্কতা জারি করেছে ভারতের কেন্দ্রীয় আবহাওয়া দফতর বা আইএমডি।

Monsoon in India

হিমাচল প্রদেশে নতুন করে দুর্যোগে সাতজনের প্রাণ গিয়েছে। লাগাতার বৃষ্টি চলছে উত্তরাখণ্ড, মধ্যপ্রদেশ, গুজরাত, মহারাষ্ট্রেও। দিল্লিতে যমুনার জলস্তর ফের বিপদসীমা আতিক্রম করে গিয়েছে। ফের আর এক দফায় রাজধানী প্লাবিত হতে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

হিমাচল প্রদেশে আবারও ধস নামতে শুরু করেছে। যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ছে বহু এলাকার সঙ্গে। পাহাড়ি নদীগুলি ভাসিয়ে নিয়ে যাচ্ছে জনপদ। মৃতের সংখ্যা বেড়ে চলেছে। রাজধানী সিমলায় ধস নেমে মাটি চাপা পড়ে মৃত্যু হয়েছে এক দম্পতির। বন্যার জলে ভেসে গিয়েছে একাধিক।

বিয়াস নদীতে পাঞ্জাব রোডের একটি বাস ভাসতে দেখা গিয়েছে। নদী থেকে উদ্ধার হয়েছে বাসচালক ও কন্ডাক্টরের দেহ। বাসে যাত্রী ছিল কি না এখনও নিশ্চিত হয়নি। ২৪ জুন থেকে শুরু হওয়া দুর্যোগে মৃতের সংখ্যা ইতিমধ্যে ১৫০ জন ছাড়িয়ে গিয়েছে।

এদিকে মহারাষ্ট্রের পাশাপাশি গুজরাতে শুরু হয়েছে বৃষ্টি। শনিবার ২১৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে গুজরাতে। বর্ষার জলে ডুবে তিনজনের মৃত্যু হয়েছে। প্লাবিত রাস্তাঘাট-বহু জনপদ। বন্যার জলের তোড়ে ভেসে যাচ্ছে গবাদি পশু। আবহাওয়া দফতর জানিয়েছে, তিন থেকে চারদিন এ ধরনের আবহাওয়া বজায় থাকবে।

মধ্যপ্রদেশের উজ্জয়িনীতেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। শিপ্রা নদীর জল বিপদসীমার উপর দিয়ে বইছে। উজ্জয়িনীর বিখ্যাত মহাকাল মন্দির জলমগ্ন হয়ে পড়েছে। মহারাষ্ট্রেও ভারী বৃষ্টি চলছে। ভারী বৃষ্টি শুরু হয়েছে তেলেঙ্গানাতেও। গোদাবরী নদীর জলও বিপদসীমা ছুঁতে চলেছে বলে জানা গিয়েছে।

আইএমডির পূর্বাভাস অনুযায়ী দিল্লিতে আরও একটি বন্যা হতে পারে। কারণ যমুনা নদীর জলস্তর ২০৬.৩১ মিটার অতিক্রম করে গিয়েছে। জাতীয় রাজধানীর কিছু অংশে প্রবল বৃষ্টি চলছে। বিপদ সীমা অতিক্রম করায় প্রশাসনের তরফ থেকে নিম্নাঞ্চলগুলি খালি করে দেওয়া কথা ঘোষণা করা হয়েছে।

আইএমডির বিজ্ঞানী অভিমন্যু চৌহান বলেন, "আগামী ২৪ ঘন্টার মধ্যে দক্ষিণ গুজরাট এবং সৌরাষ্ট্র-কচ্ছ অঞ্চলের কিছু অংশে ভারী থেকে খুব ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দেবভূমি দ্বারকা, রাজকোট, ভাবনগর এবং ভালসাদেও খুব ভারী বৃষ্টিপাত হতে পারে।"

আইএমডি বিজ্ঞানী ডাঃ নরেশ কুমারও বলেছেন, "বর্তমানে বর্ষা অতি সক্রিয় পর্যায়ে রয়েছে। তাই এর প্রভাবে গুজরাত রাজ্যে ইতিমধ্যেই অত্যন্ত ভারী বৃষ্টিপাত হচ্ছে। আগামী ২৪ ঘন্টা অব্যাহত থাকবে। অত্যন্ত ভারী বৃষ্টিপাত মানে ২০ সেন্টিমিটারের বেশি। তারপরেও বিচ্ছিন্ন জায়গায় ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।"

এদিকে ভারী বৃষ্টির জেরে উত্তরাখণ্ডের উত্তরকাশীতে ব্যাপক ক্ষতি হয়েছে। হিমাচল প্রদেশ ভূমিধসের কারণে কিন্নর এবং সিমলা জেলার তিনটি স্থানে পাঁচ নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ। পুনরুদ্ধারের কাজ চলছে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+