Rose Valley financial scandal: রোজভ্যালিতে টাকা ফেরতের প্রক্রিয়া শুরু! কীভাবে কোথায় আবেদন করবেন জানুন
Rose Valley financial scandal: রোজভ্যালির টাকা ফেরত পেতে চলেছেন আমানতকারীরা। লোকসভা নির্বাচনের আগে দুর্নীতির টাকা মানুষকে ফিরিয়ে দেওয়ার কথা বলেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নির্বাচন মিটতেই সেই প্রক্রিয়া শুরু হয়ে গেল। চিটফান্ড রোজভ্যালিতে টাকা রেখে সর্বশান্ত হওয়া মানুষকে টাকা ফেরাতে উদ্যোগী হল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
১৯ কোটি ৪০ লাখ টাকার চেক অ্যাসেট ডিসপোজাল কমিটির হাতে তুলে দিল কেন্দ্রীয় এই তদন্তকারী সংস্থা। রোজভ্যালি সহ একাধিক চিটফান্ডের তদন্ত করছে সিবিআই এবং ইডি। দীর্ঘ কয়েক বছর ধরে এই তদন্ত চলছে। এই অবস্থায় বারবার টাকা ফেরানোর দাবি জানিয়েছেন আমানতকারীরা (Rose Valley financial scandal) ।

এমনকি এই বিষয়ে কলকাতা হাইকোর্টেও বহু মামলা হয়। কলকাতা হাইকোর্টের নির্দেশেই এই অ্যাসেট ডিসপোজাল কমিটি গঠন হয়। টাকা ফেরানোর বিষয়টি এই কমিটি দেখছিল। অবশেষে আশার আলো রোজভ্যালির আমানতকারীদের জন্য। দেরিতে হলেও অবশেষে টাকা ফেরানোর প্রক্রিয়া শুরু হল।
সম্প্রতি ইডির স্পেশাল ডিরেক্টর এবং অন্যান্য আধিকারিকরা একটি বৈঠক করেন। এরপরেই ১৯ কোটি ৪০ লাখ টাকা অ্যাসেট ডিসপোজাল কমিটিকে ইডির তরফে দেওয়া হয়েছে। ইডির তরফে রোজভ্যালির একাধিক সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। আর সেই টাকাই কমিটিকে দেওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে কমিটির তরফে একটি বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। যেখানে কীভাবে টাকা ফেরত পাওয়া সম্ভব তা জানানো হয়েছে।
Rose Valley financial scandal: কীভাবে আবেদন জানাবেন?
রোজভ্যালির টাকা ফেরানোর প্রক্রিয়া (Rose Valley financial scandal) শুরু হয়েছে। এজন্য নির্দিষ্ট ওয়েবসাইটে আবেদন করতে হবে। আর তার ভিত্তিতেই এই টাকা দেওয়া হবে। যে ওয়েবসাইট থেকে আবেদন করা যাবে সেটি হল - www.rosevalleyadc.com। ইতিমধ্যে এই ওয়েবসাইটে ২৬ হাজারেরও বেশি আবেদন জমা পড়েছে। লগ ইন করে প্রথমে নাম রেজিস্ট্রেশন করতে হবে। এরপর বেশ কিছু নথি আপলোড করতে হবে।
বলে রাখা প্রয়োজন, হাই কোর্ট অবসরপ্রাপ্ত বিচারপতি দিলীপ কুমার শেটের নেতৃত্বে একটি অ্যাসেটস ডিসপোজাল কমিটি গঠন হয়। ২০১৫ সালে একটি মামলার পরিপ্রেক্ষিতে এই নির্দেশ দেওয়া হয়। বলে রাখা প্রয়োজন, লোকসভার প্রচারে এসে প্রধানমন্ত্রী মোদী বলেন, আবাস যোজনা সহ একাহদিক দুর্নীতির তদন্তে ইডির কাছে ৩০০০ কোটি টাকা বাজেয়াপ্ত হয়েছে। আইনি উপায়ে সমস্ত টাকা ফেরানোর কথা জানান প্রধানমন্ত্রী।
-
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
সীমান্তের ওপার থেকে এবার কলকাতায় হামলার হুঁশিয়ারি পাকিস্তানি মন্ত্রী খোয়াজা আসিফের -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
ইরান-আমেরিকা যুদ্ধ চরমে, গত ২৪ ঘণ্টায় চারটি মার্কিন যুদ্ধবিমানে হামলা, নিখোঁজ চালক -
অধীর চৌধুরীর প্রচারে উত্তেজনা বহরমপুরে, কংগ্রেস-তৃণমূল কর্মীদের মধ্যে সংঘর্ষ -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী












Click it and Unblock the Notifications