'তেল খাওয়া কমান, মোটা হওয়া কমবে', দেশবাসীকে গুরুত্বপূর্ণ আহ্বান প্রধানমন্ত্রী মোদীর
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে রান্নার তেলের ব্যবহার ১০% কমানোর আহ্বান জানিয়েছেন। রবিবার "মন কি বাত" অনুষ্ঠানের ১১৯তম পর্বে ভাষণ দিতে গিয়ে তিনি বলেন, গত কয়েক বছরে স্থূলতার হার দ্বিগুণ হয়েছে এবং এটি কমানোর জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা জরুরি।
প্রধানমন্ত্রী নিজের X হ্যান্ডেলেও এই বিষয়ে লিখেছেন। তাঁর কথায়, "স্থূলতার বিরুদ্ধে লড়াই জোরদার করতে এবং খাবারে ভোজ্য তেলের ব্যবহার কমানোর বিষয়ে সচেতনতা বাড়াতে আমি দেশের নাগরিকদের আহ্বান জানাই"।

কেন বেশি তেল খাওয়া ক্ষতিকারক?
- রান্নার তেল ক্যালোরি-সমৃদ্ধ-প্রতি টেবিল চামচে প্রায় ১২০ ক্যালোরি থাকে।
- বেশি তেল গ্রহণ করলে শরীরে ফ্যাট জমতে শুরু করে, যা ওজন বৃদ্ধির কারণ হতে পারে।
- অতিরিক্ত তেলের কারণে ফ্রি রযাডিকেল ও অক্সিডেশন মেটাবোলাইট তৈরি হয়, যা রক্তনালীতে প্রদাহ সৃষ্টি করে এবং হৃদরোগের ঝুঁকি বাড়ায়।
- দীর্ঘস্থায়ী প্রদাহ বিপাকীয় সিন্ড্রোম ও ডায়াবেটিসের ঝুঁকি বাড়াতে পারে।
এই সংক্রান্ত বিষয়ে বিশেষজ্ঞরা, বলছেন - "অতিরিক্ত তেল শরীরে বিভিন্ন রোগের সৃষ্টি করে, যা দীর্ঘমেয়াদে হৃদরোগ ও অন্যান্য বিপজ্জনক রোগের কারণ হতে পারে"।
তেলের ব্যবহার কমানোর কার্যকর উপায় -
- ভাজার পরিবর্তে বেকিং, গ্রিলিং ও স্টিমিং করুন
- তেল ব্যবহারের পরিমাণ মেপে নিন-বোতল থেকে সরাসরি ঢালবেন না
- তেল স্প্রে ব্যবহার করুন-অতিরিক্ত তেল পড়া রোধ করবে
- প্যাকেটজাত খাবার এড়িয়ে চলুন-এগুলিতে সাধারণত বেশি পরিমাণে ক্ষতিকর তেল থাকে
- শাকসবজি, আস্ত শস্য ও ডাল বেশি খান-এগুলিতে প্রাকৃতিকভাবে কম তেল থাকে
- চিকিৎসকদের পরামর্শ, প্রতিদিন ২০ মিলিলিটারের বেশি তেল গ্রহণ করবেন না
প্রধানমন্ত্রীর মতে, সামান্য পরিবর্তনই স্থূলতা, হৃদরোগ ও ডায়াবেটিসের ঝুঁকি কমাতে পারে। তিনি জনগণকে সচেতন খাদ্যাভ্যাস গ্রহণের জন্য উৎসাহিত করেছেন এবং স্বাস্থ্যকর জীবনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন। বিশেষজ্ঞরা বলছেন, তেলের পরিমাণ নিয়ন্ত্রণ করতে পারলে ওজন কমানো সহজ হবে এবং শরীর দীর্ঘমেয়াদে সুস্থ থাকবে।












Click it and Unblock the Notifications