Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

সুর চড়িয়ে সোনিয়াকে ব্যক্তিগত আক্রমণ মোদীর, পাল্টা জবাব কংগ্রেসের

সুড় চড়িয়ে সোনিয়াকে ব্যক্তিগত আক্রমণ মোদীর, পাল্টা জবাব কংগ্রেসের
ছত্তিশগড়, ১৫ নভেম্বর : অশালীন বা আপত্তিকর শব্দের প্রয়োগ না করে বিরোধী পক্ষকে কীভাবে বিদ্ধ করতে হয় সে কায়দা নরেন্দ্র মোদীর ভালই জানা আছে। কংগ্রেসকে কটাক্ষ করতে তার প্রয়োগ দেখা যায় সচরাচরই। একইসঙ্গে মোদীর কৌতুকবোধ যে চরম তার প্রমাণ আরও একবার মিলল ছত্তিশগড়ে।

ম্যাডাম আপনি অসুস্থ, দলের ভার এবার শাহজাদার হাতে তুলে দিন : নরেন্দ্র মোদী

রাহুল গান্ধীকে এতদিন শাহজাদা বলে কটাক্ষ করলেও এদিন মোদীর নিশানায় তিনি ছিলেন না। ছিলেন তাঁর মা সোনিয়া গান্ধী। বৃহস্পতিবার ছত্তিশগড়ে ভোট প্রচারে এসে সোনিয়ার ইতালীয় জন্মসূত্রে খোঁচা দিয়ে কংগ্রেস তহবিলে বিদেশি অর্থদানের প্রশ্নচিহ্নকে অত্যন্ত সুকৌশলে মানুষের মনে গেঁথে দিলেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী।

এদিন মঞ্চে বক্তব্য রাখতে উঠে মোদী বলেন, ছত্তিশগড়ের জন্য কেন্দ্রের অনুদানের টাকাটা কী কংগ্রেস সহ সভাপতির 'মামাবাড়ি' থেকে এসেছে। এখানে কংগ্রেসের সহ সভাপতি রাহুল গান্ধীর মামাবাড়ি অর্থাত ইতালির থেকে এই টাকা আসছে কি না সে প্রশ্নই অত্যন্ত শালীন শব্দের ব্যবহারে সাবলীল ভঙ্গিতে ছুঁড়ে দিয়েছেন মোদী। শুধু এই নয়, সোনিয়াকে উদ্দেশ্য করে মোদীর ব্যাঙ্গাত্মক আবেদন, "ম্যাডাম আপনি অসুস্থ, দলের ভার এবার শাহজাদার হাতে তুলে দিন।"

পাশাপাশি টুজি ও কয়লা কেলেঙ্কারি প্রসঙ্গও টেনে আনেন গুজরাতের মুখ্যমন্ত্রী। কড়া সমালোচনা করেন কংগ্রেসের। বলেন, দুর্নীতিতে পিএইচডি করেছে কংগ্রেস। নানা কেন্দ্রীয় প্রকল্পের আওতায় ছত্তিশগড়কে প্রচুর অর্থ বরাদ্দ করা হয়েছে বলে দাবি জানিয়েছে কংগ্রেস। শাহজাদা বলেছেন এত খাদ্যশস্য এত টাকা দেওয়া হল। কংগ্রেসের ভাষা ঠিক না। কংগ্রেসের দানের জন্য এখানকার জনগণ হাতে ভিক্ষাপাত্র নিয়ে বসে নেই। একথা বলে ছত্তিশগড়ের জনগণকে অপমান করা হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এদিন আরও একবার জনমত সমীক্ষার বিরোধীতা করার জন্য কংগ্রেসকে তোপ দাগেন মোদী।

যদিও কংগ্রেস মোদীর এধরণের কটাক্ষকে ভাল চোখে দেখছে না। কংগ্রেসের পাল্টা জবাব,এসব বলে নীচু মনের পরিচয় দিচ্ছেন মোদী। মোদীর ক্ষমা চাওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+