‌এনপিআর নিয়ে অকপট মোদী, বিরোধীদের চুপ করিয়ে দিলেন

‌এনপিআর নিয়ে অকপট মোদী, বিরোধীদের চুপ করিয়ে দিলেন

সংসদে রাষ্ট্রপতির বক্তব্যের উপর আলোচনায় অংশ নিতে গিয়ে বিরোধী শিবিরকে একহাত নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানিয়েছেন যে বিরোধী দল শাসিত রাজ্যগুলি জাতীয় জনসংখ্যা নথিকরণে (‌এনপিআর)‌ বাধা দিচ্ছে। মোদী বিরোদীদের ওপর অভিযোগ এনে এও জানান শুধুমাত্র ভোটব্যাঙ্ক রাজনীতির জন্যই তারা মানুষকে এনপিআর নিয়ে ভুল বোঝাচ্ছে।

‌এনপিআর নিয়ে অকপট মোদী, বিরোধীদের চুপ করিয়ে দিলেন


এনপিআর পক্ষ নিয়ে প্রধানমন্ত্রী তাঁর প্রথম বক্তব্যেই বিরোধীদের স্মরণ করিয়ে দেন দেশের বাসিন্দাদের গণনা এর আগেও কেন্দ্রে থাকা অন্য সরকারের আমলেও হয়েছে এবং এই একই পদ্ধতির নির্দেশও জারি হয়েছে একই রাজ্যগুলিতে। এই এনপিআর হঠাৎ করে আসেনি। মোদী বলেন, '‌সব রাজ্যেই এনপিআর অনুমোদিত হয়েছে কিন্তু এখন রাজনৈতিক কারণে সবাই ইউ–টার্ন করছে।’‌ তাঁর কথায়, '‌যে সমস্ত বিরোধী নেতারা এত দিন নীরব ছিলেন, তাঁরাই এখন হিংস্র হয়ে উঠছেন।’‌ সিএএ এবং এনপিআর বিরোধী আন্দোলনে বিরোধীদের অংশগ্রহণকে ইঙ্গিত করেই এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী।

অভিভাবকদের জন্মের জায়গা ও তাঁদের ভাষা কি এনপিআরে এ ধরনের প্রশ্ন নিয়ে বিরোধীদের পক্ষ থেকে বিশেষভাবে আপত্তি তোলা হয়। মোদী এ বিষয়ে জানান যে প্রশাসনিক কাজের জন্য এ ধরনের প্রশ্ন রাখা জরুরি। তিনি বলেন, '‌স্কুলে নির্দিষ্ট ভাষার জন্য অভিভাবকদের দ্বারা কথিত ভাষার বিষয়ে এনপিআরে প্রশ্ন করা জরুরি।’‌ তিনি আরও জানান যে, রাজনৈতিক কারণে এর বিরোধিতা করা দরিদ্রদের কল্যাণমূলক প্রকল্পের সুবিধা থেকে বঞ্চিত করবে। প্রধানমন্ত্রী বলেন, 'যাঁরা এনপিআর চালু করেছিল, তাঁরাই এখন এটা নিয়ে ভুল তথ্য চাউর করছে। বায়োমেট্রিক ডেটা সংগ্রহের কাজ শুরু হয়েছিল ২০১১ সালে, তখন কংগ্রেস সরকার ছিল কেন্দ্রে। আমরা এসেছি ২০১৪ সালে। আমাদের কাছে সমস্ত তথ্য রয়েছে। কেন আপনারা মিথ্যে কথা বলছেন? কেন আপনারা মানুষকে বোকা বানাচ্ছেন?’‌ একই সঙ্গে এনপিআর–এর প্রশ্নাবলি পরিবর্তন নিয়ে প্রশ্ন তুলেছে বিরোধীরা। মোকাবিলায় মোদী বলেন, '‌মানুষকে বিভ্রান্ত করবেন না। গুজব ছড়াবেন না। পরিষেবা বজায় রাখার জন্য পরিবর্তনই নিয়ম।’‌

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+