Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ফের ২০২৪-এ সরকার গড়বে বিজেপি, ২০২৮ সালে বিরোধীদের আরও প্রস্তুতি নিয়ে মাঠে নামার 'টিপস' মোদীর

অনাস্থা প্রস্তাবের শেষ দিনে রীতিমতো ছক্কা হাঁকালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিরোধীদের কার্যত 'বাপি বাড়ি যা' স্টাইলে কোণঠাসা করলেন। শুধু তাই নয়, ২০২৪ এর লোকসভা নির্বাচনে আরো বড় ব্যবধানে বিজেপি জিতবে, একথাও জানিয়ে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

এদিন সংসদ ভবনে তাঁর বক্তব্য রাখেন মোদী। বলা ভালো সংসদীয় ইতিহাসে এটি তার এখনও অবধি দীর্ঘতম বক্তৃতা। শুরু থেকেই নরেন্দ্র মোদী বিরোধীদের আক্রমণ করেছেন। কখনও আবার মশকরা করেও খোঁচা দিয়েছেন। রাহুল গান্ধী থেকে শুরু করে নেহরু-গান্ধী পরিবারকে একের পর এক আক্রমণ থেকে শুরু করে কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে শিখণ্ডী করে রীতিমতো কংগ্রেসকে আক্রমণ করেছেন নরেন্দ্র মোদী। তবে সব কিছুকে ছাপিয়ে গিয়েছে প্রধানমন্ত্রীর আগামী লোকসভায ভোটে জিতে ফিরে আসা প্রসঙ্গ।

Modi in parliament

এবারে বিরোধীরা ভেবেছিলেন খুব ভালো জোটবদ্ধ হয়েছেন তারা। কিন্তু আখেরে সেই জোট তেমন কোনও কার্যকরী ভূমিকা নিচ্ছে না। আগামী ২০২৪ সালের লোকসভা নির্বাচন সামনেই। সেই ভোটে এবারের থেকেও ভালো ফল করবে বিজেপি তথা এনডিএ। শুধু তাই নয়, বিজেপি পরের বারের জন্য সরকার তৈরি করবে। এবার বাদল অধিবেশনের শেষ দিনে এই কথা কার্যত ঘোষণা করে দিলেন প্রধানমন্ত্রী।

এই প্রসঙ্গ উত্থাপনের সময় বিরোধীদের খোঁচা দিতেও ছাড়েননি তিনি। বিরোধীরা কোনও রকম ভালো প্রস্তুতি নিয়ে আসেননি। তা নিয়ে প্রধানমন্ত্রী মোদী খোঁচা দিয়েছেন ইন্ডিয়া জোটকে। বিরোধীরা কোনওরকম প্রস্তুতি ছাড়াই বিজেপি সরকারকে ক্রমাগত আক্রমণ করে চলেছেন। এ বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, "ওঁদের পাঁচ বছর আগে বলেছিলাম, ২০২৩ সালে আরও ভালোভাবে প্রস্তুতি নিয়ে আসবেন। ওরা সেই কথা শুনেছেন। কিন্তু এবারও কোনও প্রস্তুতি নিয়ে আসতে পারলেন না।"

শুধু তাই নয়, বিরোধীদের আরও পাঁচ বছর অপেক্ষা করতে হবে। ২০২৮ সাল পর্যন্ত বিরোধীরা আর তেমন কোনও ভূমিকা রাখতে পারবেন না। এ কথাও এদিন বুঝিয়ে দিয়েছেন মোদী। অর্থাৎ ২০২৪ - এর লোকসভা নির্বাচনেও এনডিএ বিজেপির নেতৃত্বে ক্ষমতায় আসবে। এ কথা পরিষ্কার করে দিলেন নরেন্দ্র মোদী।

বিরোধীরা কখনওই গত ১০ বছরে তেমনভাবে বিরোধীদের সঠিক ভূমিকা পালন করেননি। বিরোধীদের যেসব প্রশ্ন করার কথা ছিল সে সম্পর্কেও তারা অবগত নন। প্রধানমন্ত্রীকে বিরোধীদের কাজকর্মের বিষয়ে অবগত করতে হচ্ছে। এ কথাও তিনি খোঁচা দিয়ে বলতে ছাড়েননি।

প্রধানমন্ত্রীর বক্তব্যে সদ্য গঠিত ইন্ডিয়া জোটের কথা উঠে এসেছে। এই জোট যে খুব একটা কার্যকরী নয়, তাও কটাক্ষের সুরে বলেছেন। তিনি তবে তার বক্তব্যের শুরু থেকে কংগ্রেসের প্রতি ছিল ঝাঁঝালো আক্রমণ। কংগ্রেস শাসনকালে দেশ আর্থিক দিক থেকে তলিয়ে গিয়েছিল। সেই অভিযোগ করতে পিছু পা হননি নরেন্দ্র মোদী।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+