শুধুমাত্র মাস্কড আধার শেয়ার করুন, সরকারের পরামর্শ ঘিরে 'আশঙ্কার মেঘ'
আধার (aadhaar) কার্ডের অপব্যবহার রোধ করতে নাগরিকদের মাস্কড (masked) আধার ব্যবহারের পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। এদিন সরকারি তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, কেই যেন আধারের ফটোকপি কোনও সংস্থার সঙ্গে শেয়ার না করেন। স
আধার (aadhaar) কার্ডের অপব্যবহার রোধ করতে নাগরিকদের মাস্কড (masked) আধার ব্যবহারের পরামর্শ দিল কেন্দ্রীয় সরকার। এদিন সরকারি তরফে বিবৃতি জারি করে বলা হয়েছে, কেই যেন আধারের ফটোকপি কোনও সংস্থার সঙ্গে শেয়ার না করেন। সরকারি তরফেই এব্যাপারে অপব্যবহারের আশঙ্কা করা হয়েছে। প্রসঙ্গক্রমে উল্লেখ করা যেতে পারে, মাস্কড আধারে ১২ টি সংখ্যার মধ্যে কেবলমাত্র শেষের চারটি সংখ্যা পরিলক্ষিত হয়।

অনেকেরই আধার জমার অনুমতি নেই
সরকারের তরফে সতর্ক করে বলা হয়েছে, এখন অনেক সংস্থা রয়েছে, যারা আধারের ফটো কপি জমা নিচ্ছে। লাইসেন্স বিহীন এইসব সংস্থাগুলির মধ্যে রয়েছে হোটেল, সিনেমা হল। এইসব সংস্থাকে আধারের জেরস্ক সংগ্রহ কিংবা রাখার অনুমতি দেওয়া হয় না বলেও কেন্দ্রের তরফে জানানো হয়েছে। তথ্যপ্রযুক্তি মন্ত্রকের তরফে এদিন এব্যাপারে নির্দেশিকার জারি করা হয়েছে।

যাচাই করতে হবে লাইসেন্স
সরকারি নির্দেশিকায় বলা হয়েছে UIDAI কর্তৃপক্ষের কাছ থেকে যারা আধারের ব্যবহারকারী হিসেবে লাইসেন্স পেয়েছে, একমাত্র তারাই আধার ব্যবহার করতে পারে। সরকারের তরফে বলা হয়েছে, নাগরিকরা যেন তাদের আধার শেয়ার করার আগে
UIDAI-এর বৈধ লাইসেন্স আছে কিনা তা যেন যাচাই করে নেন।

পাবলিক কম্পিউটার ব্যবহার না করার পরামর্শ
সরকারি নির্দেশিকায় আরও সতর্ক করে বলা হয়েছে, আধার কার্ড ডাউনলোড করতে ইন্টারনেট ক্যাফের পাবলিক কম্পিউটার ব্যবহারে যেন সতর্ক থাকেন। কেউ যদি ইন্টারনেট ক্যাফেকে আধার ডাউনলোড করেন, তাহলে তাঁকেই নিশ্চিত করতে হবে, তিনি সেই স্থান ছাড়ার আগে যেন ই-আধারের ডাউনলোড করা কপি স্থায়ীভাবে মুছে ফেলেন।

আধার কার্ডের অপব্যবহার
বর্তমান সময়ে ঋণ নেওয়া থেকে শুরু করে প্রায় সব জায়গাতেই পরিচয়পত্র হিসেবে আধার কার্ড ব্যবহার করা হয়। সেইসব ক্ষেত্রে এই কার্ডের অপব্যবহারের ঝুঁকি রয়েছে। যা বিবেচনা করে ২০২১-এর নভেম্বরে
গোপনীয়তা রক্ষার জন্য আইন করে UIDAI কর্তৃপক্ষ। যেখানে আধার কার্ডের অপব্যবহার করলে কঠোর শাস্তির বিধান রয়েছে। এমন কী অভিযুক্তদের ১ কোটি টাকা পর্যন্ত জরিমানার কথাও সেখানে বলা হয়েছে।
এছাড়াও বায়োমেট্রিক তথ্যের অপব্যবহার করলে ১০ হাজার টাকা জরিমানা ও ৩ বছরের কারাদণ্ড হতে পারে।

মাস্কড আধার
আধার এখন কেবল পরিচয়পত্র নয়। সব ধরনের আর্থিক লেনদেনের ক্ষেত্রে আধারের প্রয়োজন হয়। সে কারণে তৈরি জালিয়াতরাও। জালিয়াতদের থেকে আধার কার্ড রক্ষা করতে মাস্কড আধার আনে UIDAI কর্তৃপক্ষ। এর ফলে ১২ টি সংখ্যার মধ্যে শেষ চারটি সংখ্যাই শুধুমাত্র সামনে আসবে। এছাড়াও গ্রাহকের গোপন তথ্যও গোপন থাকবে।












Click it and Unblock the Notifications