Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য মোদী সরকারের উৎসব উপহার! 'শর্ত' দিয়ে ঘোষণা বোনাসের

উৎসবের মরসুমে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য বড় উপহার ঘোষণা করেছে মোদী সরকার। মঙ্গলবার বোনাস ঘোষণা করা হয়েছে। গ্রুপ সি ও গ্রুপ ডি ক্যাটেগরির কর্মীরা ৩০ দিনের বেতনের সমান টাকা বোনাস হিসেবে পাবেন। অর্থমন্ত্রকের তরফে দীপাবলি উপলক্ষে কেন্দ্রীয় সরকারি কর্মীদের অ-উৎপাদন লিঙ্গ বোনাস (অ্যাডহক বোনাস) দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে।

যে সমস্ত নন-গেজেটেড কর্মী কেন্দ্রীয় সরকারের গ্রুপ বি এবং গ্রুপ সি-র অধীনে পড়েন, যাঁরা কোনও উৎপাদনশীলতা লিঙ্কড বোনাস স্কিমের আওতায় নেই, তাঁদেরও এই বোনাস দেওয়া হবে। অ্যাডহক বোনাসের সুবিধা কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর সব যোগ্য কর্মীদের দেওয়া হবে। এঁদের ক্ষেত্রে সর্বোচ্চ ৭ হাজার টাকা বোনাস হিসেবে দেওয়া হবে।

বোনাস

এই বোনাস দিতে গিয়ে কেন্দ্রীয় সরকারের তরপে কিছু শর্ত বেঁধে দেওয়া হয়েছে। শুধু মাত্র সেইসব কর্মীরা এই বোনাস পাবেন, যাঁরা ২০২৩-এর ৩১ মার্চ পর্যন্ত চাকরিতে ছিলেন এবং ২০২২-২৩ সালে কমপক্ষে টনা ছয় মাস পরিষেবা দিয়েছেন। এছাড়া নন-প্রোডাক্টিভিটি লিঙ্কড বোনাসের পরিমাণ গড় বেতনের ভিত্তিতে বা গণনার সর্বোচ্চ সিলিং যেটি কম হবে, তার ভিত্তিতে কাজ করা হবে।

যাঁরা ছয়দিনের সপ্তাহের অফিসে কাজ করেছেন এবং বছরে সর্বোচ্চ ২৪০ দিন তিন বছর বা বেশি সময় ধরে এবং পাঁচ দিনের সপ্তাহের ক্ষেত্রে প্রতি বছর ২০৬ দিন হিসেবে তিন বছর বা বেশি সময় কাজ করেছেন, তাঁরা এই বোনাস পাবেন।

সূত্রের খবর মোদী সরকার কেন্দ্রীয় সরকারি কর্মী ও পেনশনভোগীদের জন্য মহার্ঘ ভাতাও বাড়াতে চলেছে। মহার্ঘভাতা ৪ শতাংশ বেড়ে ৪৬ শতাংশ হতে পারে। বুধবার সকাল সাড়ে দশটায় মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। সেই বৈঠকেই মহার্ঘভাতা নিয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+