কেন্দ্রীয় বাজেট ২০২০ : আয়কর ছাড়ে সুখবর শোনাতে পারে নরেন্দ্র মোদী সরকার
কেন্দ্রীয় বাজেট ২০২০: আয়কর ছাড়ে সুখবর শোনাতে পারে মোদী সরকার
আর হাতে গোনা কয়েকটা দিন তারপরেই বাজেট পেশ করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। বাজেটে সবচেয়ে বেশি যেটা আগ্রহের বিষয় থাকে সেটা করছাড়। মনে করা হচ্ছে এই মন্দার বাজারেও আয়কর ছাড়ে সুখবর শোনাতে পারে মোদী সরকার।

কর ছাড়ে সুখবর
৭ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ৫ শতাংশ আয়করের প্রস্তাবের সম্ভাবনা শোনা যাচ্ছে। আর ৭ লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ আয়কর দিতে হতে পারে। এতোদিন সাত লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে ১০ শতাংশ হারে আয়কর দিতে হত। সেই ধাপ কমিয়ে আনার সিদ্ধান্ত নিতে চলেছে মোদী সরকার। ২০১৯ সালের অন্তর্বর্তী বােজটে ৫ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে করছাড়ের কথা ঘোষণা করেছিল মোদী সরকার। এই নিয়ে সমালোচনাও কম হয়নি। ভোট হাতে রাখতেই মোদী সরকারের এই ঘোষণা বলে আক্রমণ করেছিল বিরোধীরা।

গত বাজেটে করছাড়
গত বাজেটে ১০ থেকে ২০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ের উপর ২০ শতাংশ কর আরোপ করেছিল মোদী সরকার। ২০ লাখ থেকে ১ কোটি টাকা বার্ষিক আয়ে ৩০ শতাংশ আয়কর আরোপ করা হয়েছিল। এই নিয়েও সমালোচনা কম হয়নি। বিপুল পরিমান আয়ের উপ নগন্য কর আরোপ করা নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আক্রমণ শানিয়েছিলেন বিরোধীরা।

আর্থিক মন্দা
দেশের যা আর্থিক অবস্থা তাতে কর ছাড়ে খুব বেশি সুবিধা মোদী সরকার দিতে পারবে বলে মনে হচ্ছে না। ইতিমধ্যেই মোদী ৪০ জন অর্থনীতিবিদের সঙ্গে বৈঠক করেছেন। নির্মলা সীতারামনও বৈঠক করেছেন। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের রিপোর্টের পর মোদীর বাজেট নিয়ে আরও উদ্বেগ এবং আগ্রহ বাড়ছে দেশে।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications