'বিজেপি কর্মীদের খুন যারা করছে তাদের হুঁশিয়ারি আমি দেব না, দেবে জনতা', দিল্লি থেকে সুর চড়ালেন মোদী
'বিজেপি কর্মীদের খুন যারা করছে তাদের হুঁশিয়ারি আমি দেব না, দেবে জনতা', দিল্লি থেকে সুর চড়ালেন মোদী
গত কয়েক মাসে পশ্চিমবঙ্গের একাধিক জায়গায় বহু বিজেপি কর্মীর খুনের ঘটনা ঘটেছে। উত্তরবঙ্গ থেকে শুরু করে দক্ষিণবঙ্গে বহু বিজেপি কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে এরাজ্যে। এমন এক প্রেক্ষাপটে এজিন দিল্লিতে, বিহার বিধানসভা নির্বাচনে বিজেপির সাফল্য নিয়ে বক্তব্য রাখতে ওঠেন মোদী। আর সেখানেই তিনি বিজেপি কর্মীদের খুন নিয়ে সুর চড়ান। কার্যত চেনা মেজাজে।

মোদীর শান্ত 'হুঁশিয়ারি'
'যারা গণতান্ত্রিক পদ্ধতিতে আমাদের চ্যালেঞ্জ দিতে পারছে না, এমন কয়েকটি পার্টি থেকে বিজেপি কর্মীদের হত্যা করা হচ্ছে। আমি সকলকে ভালোভাবে বোঝানোর চেষ্টা করব। আমি হুঁশিয়ারি দেব না, কারণ সেই কাজটা জনতা করবে।' এদিন এই বার্তা দেন মোদী।

দিল্লি থেকে জোরালো বার্তা
'ভোট আসে যায়, হার জিত হয়, তবে মৃত্যুর খেলা গণতন্ত্রে চলবে না। এভাবে (খুনের রাজনীতি) ভোট জিততে পারে না। আমরা গণতন্ত্রে ব্রতী। ' বলেন মোদী। প্রসঙ্গত, সামনেই ৪ রাজ্যের বিধানসভা নির্বাচন , তার আগে মোদীর এই বার্তার কেন্দ্রে যে বাংলা রয়েছে তা বলাই বাহুল্য।

বাংলা, কেরল টার্গেটে!
প্রসঙ্গত, কেরলে আরএসসএস ও বিজেপি কর্মীদের খুনের ঘটনা বহুবার শিরোনাম কেড়েছে। এদিকে পশ্চিমবঙ্গে পুরুলিয়া থেকে হেমতাবাদে বিজেপি নেতাদের মৃত্যুর ঘটনা নিয়ে বারবার বিজেপি সরব হয়েছে। বহু ক্ষেত্রে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছে।

পরিবারবাদী পার্টি
' কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত যেখানেই দেখবেন সেখানেই পাবেন একটি করে ফ্যামিলি পার্টি , এই পরিবার ভিত্তিক পার্টি দেশের গণতন্ত্রের জন্য সবচেয়ে বড় শত্রু।' একথা বলেই মোদী কংগ্রেসকে খোঁচা দিয়ে বলেন,' এমনকি দেশের এক রাষ্ট্রীয় স্তরের পার্টি একটি পরিবারের অধীনে রয়েছে।' তিনি বলেন এমন পরিস্থিতিতে বিজেপির ভিতরের গণতন্ত্র বানিয়ে রাখতে হবে। উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেককে নিয়েও বিজেপি বাংলায় পরিবারবাদী পার্টির তকমা দিতে শুরু করেছে।












Click it and Unblock the Notifications