দীর্ঘ অপেক্ষার অবসান, কারগিলে ফিরল মোবাইল ইন্টারনেট পরিষেবা
১৪৫ দিন পরে মোবাইল ইন্টারনেটের সংযোগ ফের পেলেন কারগিলের বাসিন্দারা।
১৪৫ দিন পরে মোবাইল ইন্টারনেটের সংযোগ ফের পেলেন কারগিলের বাসিন্দারা। ৫ অগাস্ট প্রশাসনের তরফে তৎকালীন জম্মু ও কাশ্মীরের সর্বত্র ল্যান্ডলাইন টেলিফোন এবং মোবাইল এবং সবধরনের ইন্টারনেট সার্ভিসের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। সেই দিনই কেন্দ্রের তরফে ৩৭০ ধারা বাতিলের কথা জানানো হয়েছিল। একইসঙ্গে রাজ্যকে বিভাজিত করে দুটি কেন্দ্র শাসিত অঞ্চল তৈরির কথা ঘোষণা করেছিল কেন্দ্র।

শীর্ষস্থানীয় এবং দ্বিতীয় শ্রেণির বিচ্ছিন্নতাবাদী নেতানেত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতাদের প্রতিরোধমূলক হেফাজতে নেওয়া হয়েছিল। এই তালিকায় ছিলেন পূর্বরতন দুই মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লা এবং মেহবুবা মুফতি। তাঁদেরকে এখনও গৃহবন্দি করে রাখা হয়েছে।
এরপর আস্তে আস্তে পরিস্থিতি স্বাভাবিক হয় জম্মু ও কাশ্মীরে। দুই কেন্দ্রে শাসিত অঞ্চলের দায়িত্ব তুলে দেওয়া হয় দুই লেফটেন্ট্যান্ট গভর্নরের হাতে। প্রথমে ল্যান্ডলাইন এবং পরে পোস্ট পেইড মোবাইল সংযোগ পুনস্থাপন করা হয়। যদিও উপত্যকায় এখনও পোস্ট পেইড মোবাইল-ইন্টারনেট পরিষেবা এখনও শুরু হয়নি।
সংবাদ জগতের তরফ থেকে তাদের কাজের সুবিধার জন্য বিএসএনএল ব্রডব্যান্ড পরিষেবা চালুর দাবি জানানো হয়েছে।
তবে কারগিলে মোবাইল ইন্টারনেট পরিষেবা চালুর কারণ হিসেবে বলা হয়েছে, সেখানে গত চার মাসে গণ্ডগোলের কোনও ঘটনাই ঘটেনি। কারগিল একেবারে স্বাভাবিক অবস্থায় ফিরে গিয়েছে। স্থানীয় ধর্মীয় নেতারদের তরফ থেকে এই পরিষেবার যাতে অপব্যহার করা না হয়, তার দিকে নজর রাখতে অনুরোধ করা হয়েছে। ইতিমধ্যেই সেখানে ব্রডব্যান্ড পরিষেবা চালু করা হয়েছে।
এর আগে গত ২৪ ডিসেম্বর কাশ্মীরের নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করার পর সেখানে থেকে প্রায় ৭ হাজার বাহিনী প্রত্যাহাপে রথা জানানো হয়েছিল।
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা? -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
পশ্চিম এশিয়ার যুদ্ধের প্রভাব! শিল্পে ধাক্কা, একলাফে বাড়ল ডিজেলের দাম, কত হল? জানুন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে












Click it and Unblock the Notifications