Akhil Giri Attacked: নিজের গড় রামনগরেই পুলিশের হাতে 'মার' খেলেন বিধায়ক অখিল গিরি! ভর্তি হলেন হাসপাতালে

Akhil Giri Attacked: খোদ নিজের কেন্দ্র রামনগরেই পুলিশের হাতে 'আক্রান্ত' তৃণমূল বিধায়ক অখিল গিরি। তাঁর হাতে চোট লেগেছে বলে জানা যাচ্ছে। আর এরপরেই রামনগর স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে প্রাক্তন মন্ত্রীকে। তবে তাঁর অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। যদিও হাতে চোট রয়েছে। হাড় ভেঙেছে কিনা তা নিশ্চিত হতে এক্সরে করার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা।

শরীরের বিভিন্ন অংশে যন্ত্রণা থাকায় চিকিৎসকরা বিধায়ককে (Akhil Giri Attacked) ব্যথার ওষুধ দিয়েছেন বলে খবর। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তীব্র চাঞ্চল্য তৈরি হয়েছে। স্বাস্থ্য কেন্দ্রের বাইরেই ভিড় জমিয়েছেন তৃণমূল নেতা-কর্মীরা। এলাকায় বিশাল পুলিশ বাহিনী রয়েছে।

Akhil Giri Attacked

আজ শনিবার কাঁথি কৃষি ও সমবায় ব্যাঙ্কের (Contai Cooperative Bank Election) নির্বাচন ছিল। আর তা ঘিরে গত কয়েকদিন ধরেই উত্তেজনা বাড়ছিল বিজেপি এবং তৃণমূলের মধ্যে। এমনকী আজ শনিবার সকালে ভোট শুরু হতেই পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। বিজেপি এবং তৃণমূল নেতা-কর্মীরা সংঘাতে জড়িয়ে পড়েন। ঘটনাস্থলে ছুটে আসেন অখিল গিরি'র ছেলে তথা কাথি পুরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি।

তিনিও বিজেপি নেতৃত্বকে হুমকি দেয় বলে অভিযোগ। বেলা যত বাড়তে থাকে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। সংঘাত আরও বাড়তে শুরু করে। রামনগরে নিজের নির্বাচনী কেন্দ্র তৃণমূল বিধায়ক অখিল গিরি ছুটে আসেন। সেখানে বেশ কয়েকজন তাঁকে অভিযোগ করেন তাঁদের নাকি ভোট দিতে দেওয়া হচ্ছে না। আর এরপরেই উত্তেজনা আরও ভয়ঙ্কর আকার নেয়। বিজেপির কযাম্পের দিকে ছুটে যান বর্ষীয়ান তৃণমূল নেতা।

মুহূর্তে একেবারে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। সেই সময় পুলিশ অখিল গিরিকে নিগৃহীত করে বলে অভিযোগ। ইতিমধ্যে একটি ভিডিও সামনে এসেছে। যেখানে দেখা যাচ্ছে তৃণমূলকে নেতাকে র‍্যাফের এক কর্মী চেপে ধরে আছেন। আরও বেশ কয়েকজন পুলিশ ঘিরে রিওয়েছে বলেও দেখা যাচ্ছে। শুধু তাই নয়, ওই র‍্যাফের কর্মীকে কুনুই দিয়ে মন্ত্রী মারছেন সেই ছবিও দেখা যাচ্ছে।

যদিও সামনে আসার ভিডিও'র সত্যতা যাচাই করেনি ওয়ান ইন্ডিয়া বাংলা।] তবে তৃণমূল কর্মীদের দাবি, পুলিশ ইচ্ছাকৃত ভাবে প্রাক্তন মন্ত্রীকে হেনস্তা করেছে। বিজেপিকে সুযোগ করে দিতেই এহেন অবস্থা বলেও দাবি। এই ঘটনার পরেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন অখিল গিরি। যদিও পুলিশের দাবি, কোনও ভাবে অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য পুলিশ বিধায়ককে সরিয়ে আনার চেষ্টা করছিল। এখানে আক্রান্ত হওয়ার প্রশ্নই নেই। তবে এই ঘটনার পরেই অসুস্থ হয়ে পড়েছেন অখিল গিরি।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+