মায়ের সঙ্গে ঘুমন্ত মেয়েকে টেনে-হিঁচড়ে চলল ঘৃণ্য যৌন অত্যাচার, চাঞ্চল্য এলাকায়
ফের ঘৃণ্য যৌন অত্যাচারের ঘটনা ঘটল বিজেপি শাসিত হরিয়ানার বুকে। ঘটনাস্থল হরিয়ানার পানিপত। সেখানে এক নাবালিকা মেয়েকে বাড়ির ভিতর থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ।
ফের ঘৃণ্য যৌন অত্যাচারের ঘটনা ঘটল বিজেপি শাসিত হরিয়ানার বুকে। ঘটনাস্থল হরিয়ানার পানিপত। সেখানে এক নাবালিকা মেয়েকে বাড়ির ভিতর থেকে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। স্বভাবতই এই নৃশংস ঘটনার জেরে ছড়িয়েছে চাঞ্চল্য।

পানিপতের সানোলিতে এই ঘটনা ঘটেছে গভীর রাতে। সেই রাতে বাড়িতে মা ও আরও দুই বোনের সঙ্গে খাওয়াদাওয়া করে শুতে যায় ওই নাবালিকা। রাত ১১ টা নাগাদ বাড়ির পাঁচিল পেরিয়ে ঢুকে পড়ে হাশিম ও ইশরার। এরপরই ঘরে ঢুকে যায় তারা। সেখানে থেকে টেনে হিঁচড়ে বের করে আনে মায়ের সঙ্গে শুয়ে থাকা ওই নাবালিকাকে। মেয়েটিকে টেনে নিয়ে যাওয়া হয় পাশের ক্ষেতে। সেখানে জড়ো হয় আরও ২ জন। চলে অকথ্য অত্যাচার।
এরপর অত্যাচারিতা নাবালিকার রক্তাক্ত দেহ ওই বাড়ির পাশে ফেলে রেখে চম্পট দেয় অভিযুক্তরা। এরপর , এই নাবালিকাকে উদ্ধার করা হলে , সে তার মাকে গোটা ঘটনার কথা জানায়। এরপরই পুলিশের দ্বারস্থ হয় পরিবার। এরপরই ঘটনায় অভিযুক্ত ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ । আরও ২ জন অভিযুক্তের খোঁজে চলছে তল্লাশি।












Click it and Unblock the Notifications