Budget 2025: এবারের বাজেটে সুপ্রিম কোর্টের জন্যেও বিশাল বরাদ্দ ঘোষণা অর্থমন্ত্রকের, কি হবে তা দিয়ে জানেন?

তৃতীয়বার মোদী সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট পেশ হল আজ। শনিবার সংসদে এই বাজেট পেশ করেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। একপ্রকার চাতক পাখির মতো এই বাজেটের দিকে তাকিয়ে ছিলেন দেশবাসী। আয়ের উপর করছাড়ের অপেক্ষায় ছিলেন আপামোড় জনগণ। দীর্ঘদিন ধরেই কর ছাড়ের দাবি ছিল আমজনতার।

এবার সাধারণ মানুষের এই আশাপূরণ করল কেন্দ্রীয় সরকার। আজকের এই বাজেটে প্রথম থেকেই ছিল একের পর এক চমক। সেরকমই চমক দেখা গেল সুপ্রিম কোর্টের ক্ষেত্রেও। দেশের শীর্ষ আদালতের জন্যেও বরাদ্দ করা হল মোটা টাকার অর্থ।

supreme court


এদিন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ২০২৫-২৬ কেন্দ্রীয় বাজেটে সুপ্রিম কোর্ট ভবনের সম্প্রসারণ প্রকল্পের জন্য ১২৩.৭৫ কোটি টাকা বরাদ্দের ঘোষণা করেছেন।

গত অর্থবছরে (২০২৪-২৫) এই প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ৪৬.৬৩ কোটি টাকা। এ বছর বরাদ্দ প্রায় তিন গুণ বৃদ্ধি পেল। এই অর্থ সুপ্রিম কোর্টের অবকাঠামোগত সম্প্রসারণের জন্য ব্যয় করা হবে। অর্থাৎ সুপ্রিম কোর্টের আপামোড় ভোল পাল্টাতে পারে এবার।

বাজেট বক্তৃতার অংশে বলা হয়েছে, "সুপ্রিম কোর্ট ভবন সম্প্রসারণ: বিধানটি সুপ্রিম কোর্ট ভবনের সম্প্রসারণের কেন্দ্রীয় প্রকল্প বাস্তবায়নের জন্য করা হয়েছে"।

এখন প্রশ্ন হচ্ছে কেন সুপ্রিম কোর্টের সম্প্রসারণ প্রয়োজন?

যা জানা যাচ্ছে, বিচারিক ব্যবস্থার আধুনিকীকরণ ও ডিজিটাল পরিকাঠামোর উন্নয়ন, বর্ধিত মামলা ব্যবস্থাপনার জন্য অতিরিক্ত কোর্টরুম ও চেম্বার তৈরি এবং আইনি প্রশাসনের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে অবকাঠামো উন্নয়ন প্রয়োজন সুপ্রিম কোর্টের। সেই জন্যেই এই মোটা অঙ্ক বরাদ্দ করা হয়েছে।

এই বরাদ্দের ফলে ভারতের শীর্ষ আদালত আরও আধুনিক ও পরিকাঠামো সমৃদ্ধ হবে বলে আশা করা হচ্ছে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+