দিল্লি বিমানবন্দরে অচলাবস্থা! কাউন্টারে কর্মী কোথায়, প্রশ্ন ছুড়ে বড় নির্দেশিকা মন্ত্রকের

দিল্লি বিমানবন্দরে অচলাবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন মন্ত্রীও! ভিড়ে থিকথিক করছে। বিমানবন্দর না মাছ বাজার তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুড়েছিলেন অনেকে। এবার মন্ত্রকও কড়া ব্যবস্থা নিল।

দিল্লি বিমানবন্দরে অচলাবস্থা দেখে বিস্ময় প্রকাশ করেছিলেন মন্ত্রীও! ভিড়ে থিকথিক করছে। বিমানবন্দর না মাছ বাজার তা নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রশ্ন ছুড়েছিলেন অনেকে। এবার মন্ত্রকও কড়া ব্যবস্থা নিল। কাউন্টারে কর্মী কোথায়, প্রশ্ন ছুড়ে বড় নির্দেশিকা জারি করল মন্ত্রক।

দিল্লি বিমানবন্দরে অচলাবস্থা! কাউন্টারে কর্মী কোথায়, প্রশ্ন

অসামরিক বিমান পরিবহণমন্ত্রক মঙ্গলবার সমস্ত এয়ারলাইন্সে একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, বিমানবন্দরে ভিড় সামলাতে সহয়াতা করুন। দিল্লি এয়ারপোর্টে যাত্রীদের লম্বা লাইন পড়ে গিয়েছে। তার জেরেই অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের পক্ষ থেকে এই নির্দেশিকা জারি করা হয়।

অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে নির্দেশিকা জারি করে বলা হয়েছে, সমস্ত চেক ইন ও ব্যাগেজ ড্রপের কাউন্টারে যাতে যাত্রীদের লাইন দ্রুত এগোতে পারে, তার ব্যবস্থা করুন। সমস্ত এয়ারলাইন্সকে বলা হয়েছে এয়ারপোর্টে ওয়েটিং টাইম সোশ্যাল মিডিয়া ফিডে জানাতে হবে নিয়ম মেনে।

বেশ কিছুদিন ধরেই দিল্লি এয়ারপোর্টে ভিড় সামলানো বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে বড় মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। বিমানবন্দরের বিভিন্ন কাউন্টারের সামনে থিকথিক করছে ভিড়। অনেকে বলেছেন দিল্লি বিমানবন্দর যেন মাছ বাজার। অনেকে বলেছেন, কলকাতার দুর্গাপুজোর মতো ভিড় দিল্লির বিমানবন্দরে।

এখন ভিড় সামলানোই চ্যালেঞ্জ হয়ে গিয়েছে দিল্লি বিমানবন্দরে। চেক ইন কাউন্টারে বিভিন্ন সময়ে লোক থাকেন না। ভোরের দিকে কোনও কাউন্টারেই লোক থাকে না। তার জেরে মহা সমস্যায় পড়ে যান যাত্রীরা। সে কারণেই এবার অসামরিক বিমান পরিবহণমন্ত্রক এবার কড়া ব্যবস্থা গ্রহণ করল।

অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরপে ভিড় সামলাতে পরামর্শ দেওয়া হয়েছে কর্তৃপক্ষকে। সরকারি তথ্য বলছে, দিল্লি বিমানবন্দরে এয়ার ট্রাফিকের সংখ্যা মারাত্মক। ১২ ডিসেম্বর ৪.১৮ লক্ষ যাত্রী এই এয়ারলাইন্স ব্যবহার করেছে। বিমান পরিবহণমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া সোমবার আচমকাই বিমানবন্দরে সারপ্রাইজ ভিজিট করেন। তিনি এয়ারপোর্টের স্টাফদের সঙ্গেও কথাবার্তা বলেন। যাত্রীদের যাতে কোনও সমস্যা না হয়, সেটা দেখার জন্য তিনি আলোচনা করেন।

অসামরিক বিমান পরিবহণমন্ত্রকের তরফে যাত্রীদের সুষ্ঠু পরিষেবা প্রদানের জন্য যা যা করণীয়, সেগুলি অবিলম্বে পালন করার কথা জানিয়েছে। কেননা রাজধানীর বিমানবন্দরের এই চেহারা বড় প্রশ্নের মুখে ফেলে দিয়েছে কেন্দ্রের সরকারকে। শুধু থিকথিকে ভিড় নয়, তৈরি হচ্ছে যানজটও। সেই যানজট যে করেই হোক কমাতে হবে। সে জন্য চ্যালেঞ্জ নিয়ে কাজ করতে হবে। যাত্রীদের অসুবিধা হয় এমন কোনও কাজ করা যাবে না। কড়া নির্দেশ দিয়েছে অসামরিক বিমান পরিবহণমন্ত্রক।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+