সাংবাদিক সেজে আদিত্যনাথের ওপর হমলা চালাতে পারে জঙ্গিরা, সতর্কতা জারি
সাংবাদিক সেজে আদিত্যনাথের ওপর হমলা চালাতে পারে জঙ্গিরা, সতর্কতা জারি
সাংবাদিক পরিচয় দিয়ে গোরক্ষনাথ মন্দিরে মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের ওপর জঙ্গি হামলা হতে পারে। এমনই সম্ভাব্য হামলার সতর্কতা জারি করল উত্তরপ্রদেশ পুলিশ।

দু’মাস আগে জারি হওয়া এই সতর্কতা নোটিশের পরিপ্রেক্ষিতে স্থানীয় পুলিশ ছবি সহ নতুন পরিচয়পত্র তৈরি করার কাজ শুরু করে দিয়েছে। স্থানীয় গোয়েন্দারা জানিয়েছেন যে তাঁরা এ বিষয়ে খবর পেয়েছেন সুরক্ষা বাহিনীর কাছ থেকে। স্থানীয় সার্কেল অফিসার জগদীশ সিং বলেন,'আমাদের কর্ম–কর্তাদের মাধ্যমে, আমরা সুরক্ষা বাহিনীর কাছ থেকে মৌখিকভাবে তথ্য পেয়েছি যে মুখ্যমন্ত্রীর উপর আক্রমণ সম্পর্কিত একটি সতর্কতা জারি করা হয়েছে। মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথকে কোনও সাংবাদিক হুমকি দেননি, তবে সাংবাদিকদের ছদ্মবেশে তাঁর ওপর হামলা হতে পারে।’ তিনি আরও বলেন, 'তাই আমরা মুখ্যমন্ত্রীর অনুষ্ঠানে আসা সাংবাদিকদের তালিকা তৈরি করছি এবং তাঁদের ছবি দিয়ে নতুন পরিতচয়পত্র তৈরি করা হচ্ছে। বেশ কিছু কার্ড সাংবাদিকদের মধ্যে বিতরণ করা হয়ে গিয়েছে।’
গোরক্ষপুরের এডিজি দাওয়া শেরপা জানিয়েছেন সব জায়গায় সুরক্ষা যাতে কড়া থাকে তার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, 'মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এমন এক ব্যক্তিত্ব যিনি অনেক সুরক্ষার হুমকির মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রী হওয়া ছাড়াও তিনি খুব গুরুত্বপূর্ণ গোরক্ষনাথ মঠেরও প্রধান।’ শেরপা জানিয়েছেন, গোরক্ষপুর আদিত্যনাথের কেন্দ্র হওয়ায় তিনি প্রায়ই এখানে আসেন তাই তিনি আসলেই যে সুরক্ষা দেওয়া হবে এমন নয়, বরং গোটা গোরক্ষপুরই কড়া সুরক্ষায় মুড়ে দেওয়া হয়েছে।












Click it and Unblock the Notifications