৭৮ বছর বয়সে শাড়ি পরে দেড় মিনিটের প্ল্যাঙ্ক মিলিন্দ সোমনের মায়ের!

কথায় বলে বয়স হল শুধু একটা সংখ্যা। আর তা বারবার প্রমাণ করেছেন ৭৮ বছরের ঊষা সোমন। জনপ্রিয় মডেল অভিনেতা মিলিন্দ সোমনের মা ইনি। এবার যা করলেন তিনি তাতে চোখ কপালে উঠবে।

কথায় বলে বয়স হল শুধু একটা সংখ্যা। আর তা বারবার প্রমাণ করেছেন ৭৮ বছরের ঊষা সোমন। জনপ্রিয় মডেল অভিনেতা মিলিন্দ সোমনের মা ইনি। ম্যারাথনে ছেলে মিলিন্দের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়নোর ছবি তো আমরা আগেই দেখেছি। কিন্তু এবার যা করলেন তিনি তাতে চোখ কপালে উঠবে।

সম্প্রতি মিলিন্দ সোমন ইনস্তাগ্রামে একটা ভিডিও আপলোড করলেন যেখানে দেখা যাচ্ছে ৭৮ বছরের ঊষা সোমন শাড়ি পরে প্রায় ১ মিনিট ২০ সেকেন্ড ধরে প্ল্যাঙ্ক করলেন। অর্থাৎ দুই কনুই আর পায়ের পাতায় ভর দিয়ে শরীরকে শূন্যে স্থির রাখার ব্যায়াম হল প্ল্যাঙ্ক। যা বেশ কষ্টসাধ্য। প্রথম চেষ্টায় অনেক তরুণ তরুণীও করতে পারেন না।

এই ভিডিওটি পোস্ট করে মিলিন্দ বলেন, মাদার্স ডে-তে ১ মিনিট ২০ সেকেন্ডের প্ল্যাঙ্ক করলেন মা, যদিও এটা তাঁর ব্যক্তিগত সেরা নয়, তবু মন্দ না। পাশাপাশি হ্যাশট হ্যাশট্যাগ দিয়ে মিলিন্দ জানিয়েছেন পরবর্তী হয় পুশ আপ।

এই ভিডিওটি শেয়ার করার পর থেকে ৩২,০০০ ভিউ এসেছে, লাইক এসেছে ১০,৮০০ আর অগণিত কমেন্ট।

গত বছরে শ্রীমতি ঊষা সোমনের ম্যারাথানে দৌড়ের একটি ভিডিও সাড়া ফেলে দিয়েছিল। মহারাষ্ট্রে খালি পায়ে শাড়ি পড়ে ম্যারাথনে দৌড়তে দেখা গিয়েছিল বৃদ্ধা 'যুবতীকে।

Look who joined me- hello, Aai :) #SariNotSorry #UshaSoman #Barefoot #Amdavad2Mumbai #TGIR #mobiefit #Live2Inspire

A post shared by Milind Usha Soman (@milindrunning) on

সত্যিই অনুপ্রেরণাদায়ক কী বলেন?

{promotion-urls}

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+