ভিন রাজ্যে গিয়ে ভাগ্য খুলল বাংলার পরিযায়ী শ্রমিকের! পেলেন ৭৫ লাখের জ্যাকপট
বাংলায় কাজ নেই। সেই কারণে ভিন রাজ্যে পাড়ি, তা যে কোনও রকমের কাজ হতে পারে। গৃহকর্মী থেকে শুরু করে দৈনিক মজুরির কাজে বাংলার বাইরে লক্ষ লক্ষ বাসিন্দা। তবে এর মধ্যে থেকেও কারও কারও ভাগ্য যেন সুপ্রসন্নই হয়। যেমনটি হয়েছে অশোকের।
পশ্চিমবঙ্গের বাসিন্দা অশোক মালাপ্পুরমের পুলামন্থোলে দৈনিক মজুরি কর্মী হিসেবে কাজ করেন। তিনি সম্প্রতি লটারিতে ৭৫ লক্ষ টাকা জিতে নিয়েছেন। কেরল সরকারের উইন-উইন লটারির প্রথম পুরস্কার জেতার পরে এই পরিযায়ী শ্রমিক গিয়েছিলেন পার্নিন্থলমান্না পুলিশ স্টেশনে।

পুরস্কার জেলার খবর পাওয়ায় পরে কেউ টিকিট ছিনিয়ে নিতে পারে ভেবে আতঙ্কিত হয়ে পড়েন অশোক। সেই কারণে ব্যাঙ্কের যে কোনও শাখায় টিকিটটি জমা দিতে পুলিশি নিরাপত্তার আবেদন করেন তিনি।
মাত্র কয়েকমাস আগে পুলামন্থোলে পৌঁছনো পরিযায়ী শ্রমিক অন্য পরিযায়ীদের সঙ্গে ভাড়া করা ঘরে থাকছিলেন। তিনি পুলামন্থোলের একটি লটারির দোকান থেকে টিকিটটি কিনেছিলেন। বাংলায় থাকতে লটারির টিকিট তিনি মাঝে মধ্যে কিনতেন। কেরলে গিয়েও সেই স্বভাব বজায় রেখেছিলেন অশোক। কিন্তু সেই স্বভাবই যে তাঁর ভাগ্য পরিবর্তন করে দেবে, তা ভাবতেও পারেননি অশোক।
তবে এই ধরনের ঘটনা নতুন কিছু নয়। ২০১৬ সালে মালদহের লক্ষ্মীপুরের বাসিন্দা মফিজুল রানা শেখ কেরলে পরিযায়ী শ্রমিক হওয়া পরে লটারির টিকিট কিনেছিলেন। তিনি এককোটি টাকার পুরস্কার জিতেছিলেন। অন্য পরিযায়ীরা তাঁর কাছ থেকে টিকিট ছিনিয়ে নিতে পারে এই আশঙ্কায় তিনিও থানায় গিয়ে সুরক্ষা চেয়েছিলেন। তারপর পুলিশ তাঁকে একটি ব্যাঙ্কে নিয়ে গিয়ে সেখানে একটি অ্যাকাউন্ট খুলে টিকিটটি জমা দেওয়ার বন্দোবস্ত করে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications