পুলিশ অফিসাররা কি ধস্তাধস্তির ঘটনায় বিধিভঙ্গ করেছেন! রিপোর্ট তলব স্বরাষ্ট্রমন্ত্রকের
শহর কলকাতার রাজপথে রবিবাসরীয় সন্ধ্যে এক নজিরবিহীন ঘটনা দেখেছে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে চিটফান্ডকাণ্ডের তদন্তে রবিবার সন্ধ্যেয়ে পৌঁছয় সিবিআই অফিসারদের একটি দল।
শহর কলকাতার রাজপথে রবিবাসরীয় সন্ধ্যে এক নজিরবিহীন ঘটনা দেখেছে। কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারের বাড়িতে চিটফান্ডকাণ্ডের তদন্তে রবিবার সন্ধ্যেয়ে পৌঁছয় সিবিআই অফিসারদের একটি দল। আর সেখানেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় তাঁদের। গোটা ঘটনা নিয়ে এবার কোমর বেঁধে ময়দানে নামছে কেন্দ্রীয় সরকার। ধীরে ধীরে ঘটনার ফাঁস আরও ছোট করে আনছে স্বরাষ্ট্রমন্ত্রক!
|
বিধিভঙ্গ নিয়ে রিপোর্ট তলব
এদিন স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে একটি রিপোর্ট তলব করা হয়েছে, যেখানে জানতে চাওয়া হয়েছে আইপিএস অফিসাররা তদন্তের ক্ষেত্রে রবিবারের ঘটনায় কোনও বাঁধা সৃষ্টি করেছেন কি না! দ্বিতীয়ত , জানতে চাওয়া হয় আইপিএস অফিসররা রবিবার সিবিআই অফিসারদের সঙ্গে যে ব্যবহার করেছেন , তা কি আইপিএস অফিসারদের 'সার্ভিস কন্ডাক্ট রুল'-এর আওতায় পড়ে? কলকাতার পুলিশ অফিসাররা রবিবার রাতে যে ঘটনা ঘটিয়েছেন, তা বিধিভঙ্গের সামিল কি না , তা জানতে চাওয়া হয়েছে।
|
স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে কী বলা হয়েছে?
এদিন পশ্চিমবঙ্গের রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠীকে ফোন করেন স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। গোটা ঘটনায় যে স্বরাষ্ট্রমন্ত্রক নজর রাখছে কড়াভাবে তা স্পষ্ট করে দেন রাজনাথ। এরপরই সেন্ট্রাল আইবির অ্যাডিশনাল ডিরেক্টরকে ডেকে পাঠান রাজ্যপাল।

রাজ্যপাল যে পদক্ষেপ নেন
এদিকে, কলকাতায় রাজনাথ সিং-এর ফোন পাওয়ার পরই রাজ্যের মুখ্যসচিব ও পুলিশের ডিরেক্টর জেনারেলকে তলব করেন রাজ্যপাল কেশরীনাথ ত্রিপাঠি। তাঁদের ডেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার দাবি জানান রাজ্যপাল।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications