ফের এক বালাকোট হামলা হচ্ছে! এক্সিট পোলের ফলাফলের পর মন্তব্য মুফতির
ফের একটা বালাকোটের হামলা হতে চলেছে। এই বলেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এক্সিট পোলের পর কেন্দ্র তথা নির্বাচন কমিশনকে ঘুরিয়ে বিঁধলেন।
ফের একটা বালাকোটের হামলা হতে চলেছে। এই বলেই জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা পিডিপি নেত্রী মেহবুবা মুফতি এক্সিট পোলের পর কেন্দ্র তথা নির্বাচন কমিশনকে ঘুরিয়ে বিঁধলেন। ইভিএমের কাজকর্ম নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। এক্সিট পোলের পর ইভিএম গ্রহণযোগ্যতা এখন প্রশ্নের মুখে। মনে করছেন তিনি।

ভারতীয় বায়ুসেনা কাশ্মীরের পুলওয়ামায় হামলার পর পাল্টা বালাকোটের জঙ্গি ঘাঁটিতে হামলা চালায়। সেই ঘটনার পর বিরোধীরা দাবি তুলেছিল, এমন কোনও হামলা যদি ভারত করে থাকে, তাহলে তার প্রমাণ দিক কেন্দ্র। এই নিয়ে কেন্দ্রকে মুফতি সহ বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলের নেতা-নেত্রীরা আক্রমণ করেন।
সেই প্রসঙ্গে মুফতি এদিন বলেছেন, ইলেকশন কমিশনের নিস্তব্ধতা বেশ চিন্তার। ইভিএম নিয়ে নানা প্রমাণ সামনে আসার পরও কমিশন চুপ করে রয়েছে। যা অবশ্যই দুশ্চিন্তার। এবং তা নিয়ে মুখও খুলছে না। তার পাশাপাশি এক্সিট পোলে্র ফলাফল সামনে এসেছে। ফলে ইভিএম কারচুপির সম্ভাবনা সমূহ। এই ঘটনাকেই বালাকোটে হামলার সঙ্গে তুলনা করেছেন মুফতি।
বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বরা ইভিএম কারচুপি নিয়ে প্রশ্ন তুলে ইতিমধ্যে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছেন। ইভিএম কারচুপি করে কেন্দ্রের মোদী সরকার ফের একবার ক্ষমতায় আসতে পারে বলে তাঁরা কমিশনের কাছে ইতিমধ্যে অভিযোগ জানিয়েছেন।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications