কাশ্মীরে কেন্দ্রীয় বাহিনী বাড়ানোর প্রতিবাদ! সব রাজনৈতিক দলগুলিকে একজোট হওয়ার আহ্বান মুফতির
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশ্মীর থেকে ঘুরে আসার পরেই বাড়তি ১০,০০০ বাহিনী পাঠানো হয়েছে উপত্যকায়।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কাশ্মীর থেকে ঘুরে আসার পরেই বাড়তি ১০,০০০ বাহিনী পাঠানো হয়েছে উপত্যকায়। পরে নাকি জানা যায় কাশ্মীরে বড় নাশকতার ছক কষছে জঙ্গিরা সেকারণেই এই বাড়তি বাহিনী পাঠানো হয়েছে উপত্যকায়। যদিও মেহবুবা মুফতি এই সাদামাটা কারণ মানতে নারাজ।

সামনেই কাশ্মীরে বিধানসভা ভোট। তার উপরে কাশ্মীরের বিশেষ মর্যাদা সরিয়ে নেওয়ার পরিকল্পনায় রয়েছে মোদী সরকার। এই দুইয়ে মিলিয়ে পরিস্থিতি যে খুব একটা সুবিধের ঠেকছে না সেটা বিলক্ষণ বুঝতে পেরেছেন মুফতি। তাই আগে থেকেই সতর্ক হয়ে উঠেছেন তিনি। বাড়তি বাহিনী মোতায়েন নিয়ে নতুন করে সিঁদুরে মেঘ দেখছেন কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি।
তাঁর অনুমান উপত্যকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এই বাড়তি বাহিনী পাঠানো হয়েছে। টুইট করে তাই উপত্যকার সব রাজনৈতিক দল গুলিকে এক হয়ে প্রতিবাদে নামার আহ্বান জানিয়েছেন মেহেবুবা মুফতি।
কাশ্মীরের প্রবীণ রাজনৈতিক ন্যাশনাল কনফারেন্স নেতা ফারুক আবদুল্লাহকে এই নিয়ে সর্বদল বৈঠক ডাকাক অনুরোধ জানিয়েছেন তিনি। টুইটে তিনি লিখেছেন কাশ্মীরের বাসিন্দাদের একজোট হয়ে লড়াইয়ে নামতে হবে। পিডিপির সঙ্গে বরাবরের শত্রুতা ন্যাশনাল কনফারেন্সের। সেউ শত্রুতা উপেক্ষা করে মুফতির এই আহ্বান বিধানসভা ভোটের আগে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল।












Click it and Unblock the Notifications