মোদীর সঙ্গে বৈঠকে Tim Cook! iPhone তৈরি সহ একাধিক ক্ষেত্রে বিনিয়োগ নিয়ে চর্চা
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করলেন অ্যাপল সিইও টিম কুক (Tim Cook)! গত কয়েকদিন আগেই ভারতে এসেছেন তিনি। আজ বুধবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর (PM Modi) সঙ্গে দেখা করতে চান কুক।
দুজনের মধ্যে দীর্ঘক্ষণ কথা হয়। বৈঠক শেষে টিম কুক এবং প্রধানমন্ত্রী মোদী একে অপরকে ধন্যবাদ জানিয়ে একটি ছবিও শেয়ার করেছে। তবে দুজনের দীর্ঘ বৈঠকে একাধিক বিষয় আলোচনা হয়েছে বলে খবর।

বিশেষ করে প্রযুক্তি ক্ষেত্রে আরও কীভাবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া যায় তা নিয়ে কুকের সঙ্গে আলোচনা প্রধানমন্ত্রীর হয়েছে বলেই জানা গিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দীর্ঘ আলোচনা শেষে সোশ্যাল মিডিয়াতে একটি বার্তা দিয়েছেন টিম কুক। সেখানে তিনি লিখেছেন, অভ্যর্থনার জন্য ধন্যবাদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।
শুধু তাই নয়, ভারতে প্রযুক্তি এবং তার ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়েছে বলে টুইটে দাবি করে অ্যাপল কর্তা। অন্যদিকে এই বৈঠকে অ্যাপলের তরফে ভারতে শিক্ষা, ডেভালোপার্স থেকে প্রযুক্তি-কারিগরি ক্ষেত্রে বিনিয়োগের কথা বলেছেন কুক। এমনকি পরিবেশ সহ বেশ আরও কয়েকটি ক্ষেত্রে বিনিয়োগের ইচ্ছা প্রকাশ মোদীর সঙ্গে চলা
বৈঠকে করেছেন বলেই জানা গিয়েছে। গুগল সহ একাধিক টেক সংস্থা ভারতে একাধিক বিনিয়োগের কথা জানিয়েছে। ইতিমধ্যে গুগলের তরফে একাধিক পরিষেবা দেওয়া হচ্ছে। এবার সেই তালিকায় যুক্ত হতে চলেছে টিক কুক। প্রধানমন্ত্রীর পাশাপাশি কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন টিম কুক।
An absolute delight to meet you, @tim_cook! Glad to exchange views on diverse topics and highlight the tech-powered transformations taking place in India. https://t.co/hetLIjEQEU
— Narendra Modi (@narendramodi) April 19, 2023
বৈঠকের পর একটি ছবিও শেয়ার করেছেন তিনি। যেখানে বেশ কয়েকটি বিষয় নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে অ্যাপলকর্তার আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে। বিশেষ করে ভারতে মহিলাদের রোজগার বৃদ্ধি, ইলেকট্রনিক্স রপ্তানি, অ্যাপ, সহ বেশ কয়েকটি বিষয় গুরুত্ব দিয়ে আলোচনা হয়েছে। ইতিমধ্যে ভারতে অ্যাপল তাদের একটি কারখানা তৈরি করছেন।
যেখানে কয়েক হাজার কর্মসংস্থান তৈরি হবে বলে মনে করা হচ্ছে। বলে রাখা প্রয়োজন, মুম্বইয়ের বান্দ্রা কুরলা কমপ্লেক্সে প্রথম অ্যাপেলের স্টোর খুলেছে। অ্যাপেলের সিইও টিম কুক এইস্টোরের উদ্বোধনের জন্য এসেছেন ভারতে। মুম্বইয়ের পাশাপাশি রাজধানী দিল্লির সাকেতেও একটি স্টোর খুলতে চলেছে অ্যাপেল।
Apple CEO Tim Cook met with Railways, Communications, Electronics & Information Technology Minister Ashwini Vaishnaw.
— ANI (@ANI) April 19, 2023
"Met with Tim Cook, CEO, Apple. Discussed deepening Apple’s engagement in India across manufacturing, electronics exports, app economy, skilling, sustainability… pic.twitter.com/AT43YKC5UZ
বান্দ্রা কুরলা কমপ্লেক্সে এই অ্যাপেল স্টোরের উদ্বোধনের জন্য মার্কিন মুলুক থেকে উড়ে এসেছিলেন অ্যাপেলের সিইও অ্যাপেলের সিইও টিম কুক। তাঁকে দেখার জন্য ক্রেতাদের মধ্যে তুমুল উৎসাহ ছিল একেবারে চোখে পড়ার মতো। শুধু তাই নয়, ক্রেতাদের সঙ্গে সেলফিতেও মজেছিলেন কুক।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications