Medicine Price Hike: একলাফে ৫০ শতাংশ দাম বাড়ছে ওষুধের! বিজ্ঞপ্তি জারি কেন্দ্রীয় সংস্থার
Medicine Price Hike: ফের দাম বাড়ছে ওষুধের। থ্যালাসেমিয়া, অ্যাজমা থেকে বিভিন্ন গুরুতর রোগের ওষুধের দাম একলাফে অনেকটাই বাড়ছে। ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলিকে ৫০ শতাংশেরও বেশি দাম বাড়ানোর (medicine price hike) ছাড়পত্র দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি (NPPA)। আরও একবার মাথায় বাজ পড়ার মতো পরিস্থিতি মধ্যবিত্তের।
অ্যাজমা, টিবি, গ্লুকোমা, থ্যালাসেমিয়া এবং মানসিক রোগের (Mental Diseases) ওষুধের দাম বাড়ছে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে দাম বাড়ানোর কারণও জানিয়েছে কেন্দ্রীয় ওই সংস্থা। কাঁচামালের দাম বাড়ার জন্যেই ওষুধগুলিরও দাম বাড়ছে বলে জানিয়েছে সংস্থা। একইসঙ্গে বিজ্ঞপ্তিতে দাবি করা হয়েছে ওষুধগুলির দাম এমনিতেও কম ও প্রাথমিক চিকিৎসার জন্যে তা ব্যবহৃত হয়।

তবে এই ওষুধগুলির দাম বাড়লে প্রভাব পড়বে বিভিন্ন মেডিক্যাল সরঞ্জামেও (Medical Equipments)। বেনজাইন পেনিসিলিন দশ লাখ আইইউ ইনজেকশন, অ্যাট্রোপিন ইনজেকশন, স্ট্রেপটোমাইসিন পাউডার, স্যালবুটামল ট্যাবলেটসহ বিভিন্ন সরঞ্জাম ও ওষুধের দাম বাড়বে বলে দাবি নতুন এই নির্দেশিকায়।
উৎসবের মরশুমে আচমকা ওষুধের দাম বাড়াতেই চিন্তায় আমজনতা। এনপিপিএর দাবি, ওষুধের দাম বৃদ্ধির জন্য লাগাতার ওষুধ প্রস্তুতকারক সংস্থাগুলির তরফে চাপ আসছিল। ওষুধ তৈরির কাঁচামাল কেনার খরচ, উৎপাদনের খরচ বৃদ্ধি এবং বিনিময় হার বৃদ্ধির ফলে ওষুধ বিক্রিতে লাভের মুখ দেখছে না সংস্থাগুলি। সেই কারণেই ওষুধের দাম বাড়ানোয় ছাড়পত্র দেওয়া হয়েছে বলে দাবি সংস্থার।
তবে এই প্রথম নয়, ২০১৯ ও ২০২১ সালেও একইভাবে ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছিল এনপিপিএ। সেবারে মোট ২১টি নিত্য প্রয়োজনীয় ওষুধ ও ৯টি ফরমুলেশনের ৫০ শতাংশ পর্যন্ত দাম বাড়ানোর ছাড়পত্র দেওয়া হয়।
তবে ওষুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত সঠিক বলে মনে করছেন চিকিৎসক মহলের একাংশ। গুরুগ্রামের নামী হাসপাতালের জরুরি বিভাগের চেয়ারম্যান চিকিৎসক যতীন মেহতার দাবি, "যে ওষুধগুলির দাম বাড়ছে তা এমনিতেই কমদামি। কিন্তু এগুলি অপরিহার্য। সেক্ষেত্রে ওষুধ শিল্প বাঁচাতে গেলে এই সিদ্ধান্ত সময়োপযোগী ও প্রয়োজনীয়।"
তবে চলতি বছর মে মাসে নিত্য প্রয়োজনীয় এমন ৪১টি জেনেরিক ওষুধের দাম কমানোর কথা ঘোষণা করেছিল কেন্দ্র। ডায়াবেটিস, হৃদরোগ ও লিভার সংক্রান্ত ওষুধের দাম কমেছিল।












Click it and Unblock the Notifications