মিমের সঙ্গে জোট নয়, উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডে ‘একলা চলো’র বার্তা বসপা-সুপ্রিমো মায়াবতীর
মিমের সঙ্গে জোট নয়, উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ডে ‘একলা চলো’র বার্তা বসপা-সুপ্রিমো মায়াবতীর
সপা-বসপা জোট অতীত। এবার বিজেপির বিরুদ্ধে একক শক্তিতেই লড়বে বহুজন সমাজবাদী পার্টি। উত্তরপ্রদেশ নির্বাচনের আসাদউদ্দিন ওয়াইসির মিমের সঙ্গে জোট গড়ার কথা অস্বীকার করেছেন বসপা নেত্রী মায়বতী। তিনি সাফ জানিয়েছেন এবার উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডের নির্বাচনে একা লড়াই করবে বহুজন সমাজবাদী পার্টি বা বসপা।

পঞ্জাবের বিপরীত পথে হেঁটে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে একলা চলো
রবিবার বহুজন সমাজ পার্টির প্রধান মায়াবতী পরবর্তী উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচনের জন্য অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদ-উল-মুসালিমীন বা এআইআইএমআইএম-এর সঙ্গে জোটবদ্ধ হয়ে লড়াইয়ের প্রস্তাব বাতিল করেছেন। তিনি নিশ্চিত করেছেন, পঞ্জাবের বিপরীত পথে হেঁটে উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডের নির্বাচনে বিএসপি এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে।
|
এইআইএমআইএম-এর সঙ্গে জোট করে লড়বে না বিএসপি
পঞ্জাবে শিরোমণি অকালি দলের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার পরিকল্পনা করেছে বিজেপি। তারপর উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে তাঁর দল আসাদউদ্দিনের দলের সঙ্গে জোট গড়ে লড়বে বলে সংবাদমাধ্যমে ব্রেকিং নিউজ শুরু হয়ে যায়। এরপর তাঁর অফিসিয়াল টুইটার হ্যান্ডেল মায়াবতী বলেন, গতকাল থেকে একটি নিউজ চ্যানেল দেখিয়ে আসছে যে ইউপি বিধানসভা নির্বাচন ওয়েইসির এইআইএমআইএম-এর সঙ্গে জোট করে লড়বে বিএসপি। এই সংবাদটি মিথ্যা, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। এর কোনও সত্যতা নেই।
|
পঞ্জাব ছাড়া কোনও রাজ্যেই কোনও দলের সাথে জোট নয়
২০২২ সালের উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড- উভয় রাজ্যেই বিধানসভা নির্বাচন হবে। দুই রাজ্যের নির্বাচনে তাঁর দল একলা চলো নীতিতে চলবে। বসপা-সুপ্রিমো বলেন, পঞ্জাব বাদে বহুজন সমাজ পার্টি আগামী বছরের উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ড-সহ কোনও রাজ্যেই কোনও দলের সাথে জোট গঠন করবে না। পঞ্জাব ছাড়া সব রাজ্যেই একা লড়াই করবে।
|
বিএসপি সম্পর্কে বিভ্রান্তিমূলক সংবাদ রটানোর প্রতিবাদ মায়াবতীর
মায়াবতী আরও জানিয়েছেন যে, বিএসপি সম্পর্কে এমন বিভ্রান্তিমূলক সংবাদ রটানো হয়েছে। তিনি এই মর্মে তার বহুজন সমাজ পার্টির জাতীয় সাধারণ সম্পাদক এবং রাজ্যসভার সাংসদ সতীশচন্দ্র মিশ্রকে বিএসপির নতুন জাতীয় সমন্বয়ক করেছেন। উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী মায়াবতী গণমাধ্যমের কাছে বসপাকে নিয়ে মিথ্যা সংবাদ না দেখানোর আবেদন করেছেন।
|
মায়াবতীর দেখানো পথেই কি হাঁটবেন অখিলেশ যাদবও
পঞ্জাবে শিরোমণি অকালি দলের সঙ্গে জোট গড়ে নির্বাচনে লড়াইয়ের কথা মায়াবতী ঘোষণা করার পর থেকেই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে মিমের সঙ্গে জোট করে নির্বাচনে লড়ার কথা রটে যায়। কিন্তু এআইআইএমআইএম-র সঙ্গে বসপা জেট করবে না বলে সাফ জানিয়ে দিলেন এবার। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবও বলেছেন এবার তাঁরাও কোনও বড় দলের সঙ্গে জোট গঠন করবে না।












Click it and Unblock the Notifications