Vande Bharat Express Train: এই স্টেশন থেকে চারটি বন্দে ভারত চলতে পারে! উত্তরবঙ্গ যাওয়া আরও সহজ হবে

Vande Bharat Express Train: দেশের সবথেকে দ্রুতগামী ট্রেনগুলির মধ্যে একটি বন্দে ভারত এক্সপ্রেস! দেশের একাধিক রুটে শতাধিকর বেশি এই ট্রেন ছুটছে। তবে আগামী কয়েকমাসের মধ্যেই দেশে বন্দে ভারত এক্সপ্রেসের সংখ্যা আরও বাড়তে চলেছে। বিহারকে আরও চারটি ট্রেন বরাদ্দ করতে পারে ভারতীয় রেল। ইতিমধ্যেই এই বিষয়ে রেল বোর্ডের তরফে বিস্তারিত তথ্য তলব করা হয়েছে।

বিহারের অন্যতম প্রধান শহর মুজাফফরপুর থেকে একটি নয়, চারটি বন্দে ভারত ট্রেন (Vande Bharat Express Train) চালানোর কথা ভাবা হচ্ছে। এই সংক্রান্ত একটি রিপোর্ট জমা দিতে হবে। পূর্ব মধ্য রেলওয়ের নির্দেশের পরেই সোনপুর মণ্ডল এই সংক্রান্ত রিপোর্ট তৈরির কাজ শুরু করে দিয়েছে বলে খবর। আর এই রিপোর্ট জমা পড়ার পরেই বন্দে ভারত চালানো নিয়ে বড় সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

Vande Bharat Express Train

Vande Bharat Express Train: কোন রুটে চলবে বন্দে ভারত

সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, মুজাফফরপুর থেকে নয়া দিল্লি, নিউ জলপাইগুড়ি, হাওড়া এবং বেনারসের মধ্যে চলতে পারে বন্দে ভারত এক্সপ্রেস। আর এই বিষয়ে সোনপুর বিভাগ PUMRE-এর মাধ্যমে রেলওয়ে বোর্ডের কাছে প্রস্তাবটি পাঠানো হয়েছিল। রেলওয়ে বোর্ডের তরফে এই বিষয়ে কাজ করা হচ্ছে। তবে এই চার রুটে বন্দে ভারত চালানো হলে যাত্রী সংখ্যা সহ একাধিক বিষয় গুরুত্ব দিয়ে দেখছে রেল। এমনকী এই বিষয়ে ফিজিবিলিটি রিপোর্ট চাওয়া হয়েছে। এই রিপোর্ট খুবই গুরুত্বপূর্ণ। প্রযুক্তিগত, অর্থনৈতিক, আইনি জটিলতা সহ একাধিক বিষয় বিশ্লেষণ করা হয়।

Vande Bharat Express Train: রেল যাত্রীদের কথাও শোনা হবে

ফিজিবিলিটি রিপোর্টে যাত্রীদের বক্তব্য, চাহিদার কথাও তুলে ধরা হবে। বিশেষ করে বিহারের অন্যতম প্রধান শহর মুজাফফরপুর থেকে বন্দে ভারত ট্রেনের চাহিদা আছে কিনা তা খতিয়ে দেখা হবে। এমনকী বন্দে ভারত এক্সপ্রেসের জন্য অন্য ট্রেনের উপর প্রভাব পড়বে কিনা তা খতিয়ে দেখা হবে। ভাড়া সংক্রান্ত একটি রিপোর্ট রেল তৈরি করবে। এই রিপোর্ট খুবই গোপন ভাবে তৈরি করা হবে।

একই সঙ্গে পিআরএসে আসা ব্যক্তিদের পাশাপাশি, প্ল্যাটফর্মে উপস্থিত যাত্রীদের মতামতও নেওয়া হবে যাতে বন্দে ভারত এক্সপ্রেস পরিচালনায় কোনও সমস্যা না হয়। আর সবদিক খতিয়ে দেখেই এই ট্রেন চালানোর বিষয়ে রেল বোর্ড চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। বলে রাখা প্রয়োজন, সামনেই বিহারের বিধানসভা নির্বাচন। আর সে কথা মাথায় রেখেই ইতিমধ্যেই রেলের তরফে ঢেলে দেওয়া হচ্ছে। আর এরপর অর্থাৎ আগামী বছর ২০২৬ এ বাংলায় বিধানসভা ভোট আছে। ফলে এই চার রূটে সেমি বুলেট চালানো নিয়ে বড় সিদ্ধান্ত হতে পারে।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+