রামলালার মুখ দেখে ৩০ বছর পর মৌনব্রত ভাঙলেন মৌনি মাতা
১৯৯০ সাল থেকে মৌনব্রত নিয়েছিলেন তিনি। পণ করেছিলেন অযোধ্যায় রামলালা না ফিরলে তিনি কথা বলবেন না। নিজের পণে অনড় ছিলেন ঝাড়খণ্ডের সরস্বতী দেবী। তাঁর সেই ব্রত পূর্ণ হল ৩০ বছর পর। অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মৌনব্রত ভাঙলেন মৌনি মাতা সরস্বতী দেবী।
রামলালার মুখ দর্শন করে প্রথম কথাই তিনি বলেন 'জয় শ্রী রাম'। এখন তিনি ৮৫ বছরের বৃদ্ধা। অযোধ্যার রাম মন্দিরে রামলালাকে দর্শন করে কেঁদে পেলেছিলেন তিনি। ঝাড়খণ্ডের ধানবাদ জেলার কর্মাবত গ্রামের বাসিন্দা তিনি। গ্রামের বাসিন্দারা জানিয়েছেন সরস্বতী দেবী ২০২০ সাল পর্যন্ত সরস্বতী দেবী তাঁর মৌনব্রত এক ঘণ্টার জন্য ভাঙতেন। কিন্তু ২০২০ সালে অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাম মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন করার পর তিনি একেবারেই কথা বলা বন্ধ করে দেন।

গত ২২ জানুয়ারি অযোধ্যার রামলালার প্রাণ প্রতিষ্ঠা হয়। গোটা দেশ সেদিন মেতে উঠেছিল উৎসবে। আলো আর আর ফুলে সেজে উঠেছিল গোটা অযোধ্যা নগরী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে প্রাণ প্রতিষ্ঠা হয় রামলালার। ৭০০০ ভিভিআইপিরা আমন্ত্রিত ছিলেন সেই অনুষ্ঠানে। দেশের তাবর শিল্পপতি, বলিউড অভিনেতা থেকে শুরু করে দেশের একাধির গুরুত্বপূর্ণ ব্যক্তি উপস্থিত ছিলেন সেখানে। এমনকী দেশের শীর্ষ আদালতের প্রাক্ত বিচারপতিরাও ছিলেন।
অযোধ্যার বিতর্কের পর ঝাড়খণ্ডের মৌনি মাতা বা সরস্বতী দেবীর পণের কথা প্রধানমন্ত্রী মোদীর কানেও গিয়েছিল। ঈশ্বরের প্রতি তাঁর এই সমর্পণকে প্রণাম জানিয়েছিলেন তিনি। রামলালার প্রাণ প্রতিষ্ঠার অনুষ্ঠানেও তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। তাঁর পরিবারের সঙ্গে এসেছিলেন মৌনি মাতা। রামলালার প্রাণ প্রতিষ্ঠার পর মন্দিরের গর্ভগৃহে গিয়ে রামলালার মূর্তি দর্শন করেন। তারপরেই তিনি প্রথম কথা বলেন 'জয় শ্রীরাম'। ৩০ বছর পর নিজের মৌনব্রত ভাঙলেন সরস্বতী দেবী।
ঈশ্বরের প্রতি তাঁর এই ভক্তিতে আপ্লুত হয়েছিল গোটা গ্রাম। মৌনি মাতা এই ৩০ বছরে একাধিক জায়গায় ভ্রমণ করেছেন। অযোধ্যা, বারাণসী, মথুরা, তিরুপতি বালাজি, বাবা বৈদ্যনাথ ধাম দর্শন করেছেন তিনি। মৌনব্রত পর্বে তিনি কাগজে লিখে নিজের মনের কথা প্রকাশ করতেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications