গণবিবাহে ব্যাপক জালিয়াতি উত্তর প্রদেশে! কনেরা নিজেদের গলায় নিজেরাই মালা পরাচ্ছেন, ভিডিও ভাইরাল
উত্তর প্রদেশে বিয়ে নিয়ে ব্যাপক জালিয়াতিতে জড়িত থাকার অভিযোগে দুই সরকারি কর্তা-সহ পনেরো জনকে গ্রেফতার করেছে পুলিশ। একটি গণবিবাহের অনুষ্ঠানে নববধূরা নিজেরাই নিজেদের মালা পরানোর ভফিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরে বিষয়টি সামনে আসে। উত্তর প্রদেশের বালিয়ায় ২৫ জানুয়ারি ওই গণবিবাহ অনুষ্ঠানটি হয়েছিল।
সরকারি খাতায় ২৫ জানুয়ারি উত্তর প্রদেশের বালিয়ায় ৫৬৮ জন দম্পতি বিয়ে করেছিলেন। কিন্তু পরে দেখা যায়, বেশ কয়েকজন বর ও কনেকে অর্থ দেওয়া হয়েছে। স্থানীয় এক ব্যক্তি অভিযোগ করেছেন, বর ও কনে হিসেবে দাবি করাদের যথাক্রমে ৫০০ ও দু'হাজার টাকা করে দেওয়া হয়েছিল। কিছু মহিলা নিজেরাই মালা পরেছিলেন বলে ওই ব্যক্তি অভিযোগ করেছিলেন।

স্থানীয় আরও এক ব্যক্তি সংবাদ মাধ্যমের সামনে দাবি করেছেন, বর হিসেবে দাবি করতে তাঁকে অর্থের প্রস্তাব দেওয়া হয়েছিল। বিয়ে দেখতে গিয়ে ওই ব্যক্তিতে সেখানে বসানো হয়েছিল। আয়োজকরা বলেছিল টাকা দেবে। গণবিবাহে অতিথি হিসেবে ছিলেন বিজেপি বিধায়ক কেতকি সিং।
গণবিবাহ অনুষ্ঠানে জালিয়াতিতে সরকারি আধিকারিকদের যুক্ত থাকার অভিযোগ প্রসঙ্গে এক আধিকারিক জানিয়েছেন, পুরো ঘটনার তদন্ত করা হচ্ছে। সরকারি ওয়েবসাইট অনুসারে, এই স্কিমের অধীনে পাত্রীকে ৫১ হাজার টাকা দেওয়া হয়। তার মধ্যে ৩৫ হাজার টাকা দেওয়া হয় পাত্রীকে, ১০ হাজার টাকা বিয়ের সামগ্রী কিনতে ও ছয় হাজার টাকা অনুষ্ঠানের জন্য।
সরকারি শীর্ষ মহলের তরফে বলা হয়েছে, অভিযুক্তদের কাছে কোনও অর্থ স্থানান্তরের আদে জালিয়াতি ধরা পড়েছে। বিষয়টি সম্পর্কে তদন্ত করতে ও সুবিধাভোগীদের যাচাই করতে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে। তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত সুবিধাভোগীদের কাছে কোনও সুবিধা হস্তান্তর করা হবে না বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
-
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
ইডেনে প্রথম জয়ের সন্ধানে কেকেআর-সানরাইজার্স, দুই দলের একাদশ কেমন হতে পারে? -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
কালিয়াচক কাণ্ডে কড়া বার্তা সুপ্রিম কোর্টের! 'রাজনীতি নয়, বিচারকদের নিরাপত্তাই...', কী কী বলল শীর্ষ আদালত? -
ভোটার তালিকা ইস্যুতে ফের অগ্নিগর্ভ মালদহ, সকালে ফের অবরোধ -
মালদহের ঘটনার তদন্তভার নিল সিবিআই, মমতার তোপে কমিশন -
ভোটের আবহে জলপাইগুড়িতে চাঞ্চল্য, এক্সপ্রেস ট্রেনে জাল নথি সহ ১৪ বাংলাদেশি গ্রেপ্তার, তুঙ্গে রাজনৈতিক তরজা -
'১৫ দিন বাংলায় থাকব', ভবানীপুরে মমতাকে হারানোর ডাক, শাহের চ্যালেঞ্জে তপ্ত রাজনীতি -
কয়লা কেলেঙ্কারির তদন্ত! দেশের বিভিন্ন শহরে আই-প্যাকের দফতর ও ডিরেক্টরের বাসভবনে ইডি তল্লাশি -
কালিয়াচকে প্রশাসনিক গাফিলতি? জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ, CBI অথবা NIA তদন্তের নির্দেশ দিল সুপ্রিম কোর্ট -
৫৪ বছর পর চাঁদের পথে মানুষ, ৪ মহাকাশচারী নিয়ে নাসার 'আর্টেমিস ২'-এ ইতিহাসের নতুন অধ্যায় -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত












Click it and Unblock the Notifications