RG Kar Hospital: শরীরে ১৪ টি আঘাত, করা হয় অকথ্য অত্যাচার! ময়নাতদন্তের রিপোর্টে চাঞ্চল্যকর উল্লেখ
RG Kar Hospital-Post Mortem Report: জোর করে যৌন নির্যাতন এবং ধর্ষণ করা হয় আরজি কর কাণ্ডে জুনিয়ার চিকিৎসককে! চাঞ্চল্যকর দাবি ময়নাতদন্তের রিপোর্টে। নৃশংস এই হত্যা-কাণ্ডে উত্তাল দেশ। বিচারের দাবিতে পথে নেমে বিক্ষোভ দেখাচ্ছেন সাধারণ মানুষ। একটা দাবি, বিচার চাই। একই সঙ্গে পর্যাপ্ত নিরাপত্তার দাবিও উঠতে শুরু করেছে।
আর এর মধ্যেই সর্বভারতীয় সংবাদমাধ্যম 'ইন্ডিয়া টুডে'র হাতে ময়নাতদন্তের চাঞ্চল্যকর রিপোর্ট! আর তাতে যা উল্লেখ করা হয়েছে যা একেবারে শিউরে ওঠার মতো। শুধু তাই নয়, ওই জুনিয়ার চিকিৎসককে যে ভয়ঙ্কর অত্যাচার সহ্য করতে হয়েছে তাও উল্লেখ করা হয়েছে (RG Kar Hospital-Post Mortem Report) ।

প্রকাশিত খবর অনুযায়ী, ময়নাতদন্তে জোর করে যৌন নির্যাতন এবং ধর্ষণের ভয়ঙ্কর প্রমাণ পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, শরীরজুড়ে ১৪ টি আঘাতের চিহ্নও পাওয়া গিয়েছে বলে ওই প্রকাশিত ওই খবরে দাবি করা হয়েছে। আর সেই আঘাত রয়েছে মাথা, মুখ, ঘাড়, হাত এবং যৌনাঙ্গে। মৃত্যুর আগেই যে সেই সমস্ত চোট লাগে তাও উল্লেখ করা হয়েছে।
এমনকি শ্বাসরোধ করে যে জুনিয়ার ডাক্তারকে খুন করা হয়েছে বলেও ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ করা হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। ঘটনা যে সম্পূর্ণ হোমিসাইড তাও উল্লেখ করা হয়েছে। ময়নাতদন্তে আরও বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ের উল্লেখ করা হয়েছে। যেমন যৌনাঙ্গে সাদা, পাতলা তরলের উল্লেখ করা হয়েছে। তা পরীক্ষা করে দেখা হচ্ছে বলে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। রক্ত এবং অন্যান্য বেশ কিছু জিনিস পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে প্রকাশিত খবরে বলা হয়েছে।
অন্যদিকে ফুসফুসে রক্তক্ষরণ এবং শরীরের একাধিক জায়গায় রক্ত জমাট বাঁধার কথাও উল্লেখ করা হয়েছে। ঘটনার পর থেকেই হাড়ভাঙার একটি তথ্য সামনে আসছিল। যদিও ময়নাতদন্তের রিপোর্টকে উল্লেখ করে প্রকাশিত খবর বলছে, হাড় ভাঙার কোনও প্রমাণ পাওয়া যায়নি।
বলে রাখা প্রয়োজন, ঘটনার পরেই আত্মহত্যার ঘটনার কথা পরিবারকে বলা হয় বলে অভিযোগ। শুধুমাত্র আরজি কর হাসপাতাল কর্তপক্ষ নয়, পুলিশের তরফে প্রথমে এমন দাবি করা হয় বলে অভিযোগ। যদিও তা অস্বীকার করা হয়েছে এবং নিয়ম মেনেই সমস্ত কাজ করা হয়েছে বলে জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে। এবং খুন করে ধর্ষণের মামলাও রুজু করা হয়েছে বলেও প্রকাশিত খবরে দাবি করা হয়েছে।












Click it and Unblock the Notifications