Indian Railways Diverted Trains: লাইনচ্যুত মালগাড়ি, ২০ টি ট্রেনের রুট বদল! তালিকায় বাংলার কোন ট্রেন দেখুন
Indian Railways Diverted Trains: ফের লাইনচ্যুত মালগাড়ি। তবে এবার মহারাষ্ট্র। যার জেরে অন্তত ২০ টি ট্রেনের গতিপথ বদল করা হয়েছে। হাওড়া থেকে ছাড়ে এমন বহু দূরপাল্লার ট্রেনের রুটও বদল করা হয়েছে। একই সঙ্গে বেশ কয়েকটি ট্রেনের গতিপথও সংক্ষিপ্ত করা হয়েছে।
যার ফলে চরম ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে সাধারণ মানুষ থেকে নিত্য যাত্রীরা। যদিও রেলের তরফে দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে। রবিবার রাতে একটি মালগাড়ির দু'টি কামরা লাইনচ্যুত হয়। মহারাষ্ট্রের কসারা স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। আর এরপরেই ওই লাইনে কার্যত বন্ধ হয়ে যায় ট্রেন চলাচল।

কসারা থেকে ইগতপুরী ডাউন এবং মিড্ল লাইনে ট্রেন চলাচল কার্যত বন্ধ (Indian Railways Diverted Trains) হয়। যদিও বাকি অংশে ট্রেন চলাচল স্বাভাবিক আছে। তবে এই ঘটনার পরে একাধিক দূরপাল্লার ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। যে সমস্ত ট্রেনগুলিকে ঘুরপথে চালানো হচ্ছে তার মধ্যে হাওড়া থেকে ছাড়ে এমন বহু ট্রেন রয়েছে।
Indian Railways Diverted Trains: কোন ট্রেনগুলি ঘোরানো হচ্ছে
ইতিমধ্যে রেলের তরফে বিস্তারিত জানিয়ে বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, ফিরোজ়পুর পঞ্জাব মেল এক্সপ্রেস, নাগপুর দুরন্ত এক্সপ্রেস, অমরাবতী এক্সপ্রেস, মুম্বই নান্দেদ এক্সপ্রেস, গোন্দিয়া এক্সপ্রেস, বারাণসী এক্সপ্রেস, পাটলীপুত্র এক্সপ্রেস, অমৃতসর এক্সপ্রেস, চারটি গোরখপুর এক্সপ্রেস ঘুরপথে চালানো হচ্ছে।
অন্যদিকে হাওড়া-মুম্বই (নাগপুর দিয়ে) এক্সপ্রেস, হাওড়া-মুম্বই মেল এক্সপ্রেস গয়া থেকে ঘুরানো হবে। মুম্বই-শালিমার এক্সপ্রেস, হাওড়া গীতাঞ্জলি এক্সপ্রেসের গতিপথ পরিবর্তিত হয়েছে। এছাড়াও আরও বেশ কয়েকটি ট্রেনকে ঘুরপথে চালানো হবে।
Indian Railways Diverted Trains: সংক্ষিপ্ত করা হয়েছে রুট
ফলে অস্বাভাবিক দেরিতে চলছে একাধিক ট্রেন। ফলে নির্ধারিত সময়ের অনেক পরে গন্তব্যে পৌঁছবে ট্রেনগুলি। এমনটাই মনে করা হচ্ছে। অন্যদিকে বেশ কয়েকটি ট্রেনের রুট ছোট করা হয়েছে। যেমন ট্রেন নম্বর ১২২৬২ হাওড়া-দুরন্ত এক্সপ্রেস, ১১৪০১ আদিলাবাদ-নন্দীগ্রাম এক্সপ্রেস, প্রতাপগড় এক্সপ্রেস এবং মনমাড়-মুম্বই পঞ্চবটী এক্সপ্রেসের রুট ছোট করা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরেই ট্রেনগুলি আটকে পড়ে বলে খবর।
অন্যদিকে কীভাবে ট্রেন দুর্ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যে রেলের তরফে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।
-
মমতার হেলিকপ্টারের সামনে উড়ল রহস্যময় ড্রোন, মালদহে উত্তেজনা -
শুভেন্দু অধিকারীর মনোনয়ন ঘিরে অশান্তির ঘটনায় ৩৮ জনকে তলব পুলিশের -
ভোটারদের সুবিধার্থে রাজ্যজুড়ে ৪,৬৬০টি নতুন বুথ তৈরির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের -
ভবানীপুরে অশান্তির জেরে চার পুলিশ আধিকারিককে সাসপেন্ড নির্বাচন কমিশনের -
'বাংলাকে বৃদ্ধাশ্রম বানাতে দেব না', বাংলার ক্রীড়া পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলে উন্নয়নের ডাক লিয়েন্ডার পেজের -
ইরান যুদ্ধের মাঝেই মাথায় হাত শাহবাজ শরিফের, এপ্রিলেই আমিরশাহীকে ৩৫০ কোটি ডলার ঋণ শোধ দিচ্ছে পাকিস্তান -
খড়্গপুর সদরের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিলীপ ঘোষের, সঙ্গী শুভেন্দু অধিকারী -
জ্বালানি সংকট! বাংলাদেশে অফিস ও দোকানের সময় কমানোর পাশাপাশি বিয়ের আলোকসজ্জাতেও বিধিনিষেধ -
বামফ্রন্টের ইস্তেহার প্রকাশ! বিনামূল্যে বিদ্যুৎ, প্রতি পরিবারে স্থায়ী চাকরি সহ একাধিক প্রতিশ্রুতির ঘোষণা বিমান বসুর -
অসম বিধানসভা নির্বাচন ২০২৬: এনডিএ-র বিরাট জয়ের ইঙ্গিত নতুন জনমত সমীক্ষায় -
পক্ষপাতিত্বের অভিযোগ! পানিহাটির সেক্টর অফিসার অতনু চক্রবর্তীকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন -
ডেথ ওভারে অনবদ্য বোলিং করে গুজরাতের বিরুদ্ধে জয় পেল রাজস্থান, টেবল শীর্ষে পরাগ বাহিনী











Click it and Unblock the Notifications