'নেহরু জ্যাকেট পরলে কি জওহরলাল নেহরুকে অপমান করা হয়!' সেনার উর্দি বিতর্কে তোপ মনোজের

পুলওয়ামা পরবর্তী পর্যায়ে গোটা দেশেই পাকিস্তানের বুকে সেনার জবাবি হামলা নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক বয়ান পাল্টা বয়ানের খেলা চলছেই।

পুলওয়ামা পরবর্তী পর্যায়ে গোটা দেশেই পাকিস্তানের বুকে সেনার জবাবি হামলা নিয়ে দেশ জুড়ে রাজনৈতিক বয়ান পাল্টা বয়ানের খেলা চলছেই। সেনাকে নিয়ে রাজনীতি বন্ধের দাবি যেমন উঠে আসছে বিজেপি বিরোধী শিবির থেকে তেমনই একই দাবি তুলে সরব বিজেপিও। এদিকে, এরই মধ্যে সেনার উর্দি পরে রাজধানী দিল্লিতে বিজেপির হয়ে দলীয় প্রচারে নেমে পড়েন পদ্ম শিবিরের নেতা মনোজ তিওয়ারি। আর তা নিয়েই বিতর্ক।

সেনার উর্দি বিতর্কে বিরোধীদের জবাবি তোপ মনোজ তিওয়ারির! নেহরু জ্যাকেট প্রসঙ্গ তুলে সওয়াল

বিরোধীদের প্রশ্ন, যিনি সেনার ব্যক্তিত্ব নন, তিনি কেন সেনার উর্দি পরে দলীয় প্রচারে যাবেন? তাঁদের দাবি, এতে ভারতীয় সেনাকে অপমান করা হয়। এই বিষয়ে তৃণমূল নেতা ডেরেক ও ব্রায়ান চরম তোপ দাগেন।

অন্যদিকে, বিরোধীদের এই দাবির পাল্টা জবাবে মনোজ তিওয়ারির দাবি, 'আমি ভারতীয়সেনাকে নিয়ে গর্বিত , তাই আমি ওঁদের উর্দি পরেছিলাম। আমি সেনা কর্মী নই, কিন্তু আমি আমার মানবিক সংহতি জানাতে চেয়েছিলাম ওই উর্দি পরে। এটা কী করে অপমানজনক বিষয় হয়? আমার মনে সেনা সম্পর্কে খুব উচ্চ পর্যায়ের শ্রদ্ধা রয়েছে। যদি যুক্তির খাতিরে আমি কাল নেহরু জ্যাকেট পরি, তাহলে কি তা নেহরুকে অপমান করা হবে?'


উল্লেখ্য, দিল্লিতে বিজেপির এক বাইক মিছিলে দলীয় নেতা মনোজ তিওয়ারিকে সেনার উর্দিতে দেখা যায়। এরপরই তৃণমূল নেতা ডেরেক ও'ব্রায়ান বিষয়টি নিয়ে চরম তোপ দাগেন। বিজেপি-তৃণমূলের টুইট যুদ্ধ চলেতে থাকে। এরপরই জবাবি তোপে মনোজ তিওয়ারি একটি টুইট করেন।

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+