Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

মন কি বাত: বিশেষ আমন্ত্রিত মহিলা ন্যাশনাল কনক্লেভ ইভেন্ট চলাকালীন জন্ম দিলেন শিশুর

শততম মন কি বাতের অনুষ্ঠানের প্রধান আলোচ্য বিশয় ছিল নারী শক্তি। জাতীয় কনক্লেভ ইভেন্টে বিশেষ আমন্ত্রিত হিসেবে উপস্থিত এক মহিলা জন্ম দিলেন এক শিশুর। সেখানে আলোচনা হচ্ছিল জনগণের আন্দোলন এবং ভারতের সংস্কৃতি ও ঐতিহ্য নিয়ে। তখনই ভূমিষ্ঠ হল সেই শিশু।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রতি মাসের শেষ রবিবার যে অনুষ্ঠান করেন, সেই মন কি বাতের ১০০তম পর্ব সম্প্রচারের আগে শনিবার দিল্লিতে অনুষ্ঠিত হল ন্যাশনাল কনক্লেভ: মন কি বাত@১০০। এই অনুষ্ঠান চলাকালীন এক মহিলা প্রসব বেদনা অনুভব করেন।

মন কী বাত: বিশেষ আমন্ত্রিত মহিলা জন্ম দিলেন শিশুর

তারপর দ্রুততার সঙ্গে তাঁকে ডাঃ রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তিনি একটি পুত্র সন্তানের জন্ম দেন। ওই মহিলার নাম পুনম দেবী। তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১০০তম পর্বের অনুষ্ঠানে বিশেষ আমন্ত্রিত ছিলেন।

তিনি এক স্বনির্ভর গোষ্ঠীর সদস্য। তিনি কলা গাছের ফেলে দেওয়া অংশ থেকে বিভিন্ন পণ্য তৈরি করেন। লখিমপুর খেরির কাছে ছোট একটি গ্রামের বাসিন্দা পুনমদেবী। পরিবারের তরফে জানানো হয়েছে, এমন একটি গুরুত্বপূর্ণ দিনে তাঁদের পরিবারে একজন নতুন সদস্যকে স্বাগত জানাতে পেরে তাঁরা আনন্দিত।

লখিমপুর খেরিতে ওই স্বনির্ভর গোষ্ঠী কলা গাছের বিভিন্ন অংশ থেকে ফাইবার ব্যবহার করে হ্যান্ডব্যাগ, ম্যাট এবং অন্যান্য আইটেম তৈরি করে। এটি একটি অনন্য উদ্যোগ, যা শুধুমাত্র গ্রামের মহিলাদের জন্য আয়ের একটি অতিরিক্ত উৎস প্রদান করে না, সেইসঙ্গে বর্জ্যপদার্থও কমায়।

মন কী বাত

তাঁদের এই উদ্যোগটি এলাকার বেশ কয়েকটি স্বনির্ভর গোষ্ঠী ব্যাপকভাবে গ্রহণ করেছে৷ সেই কারণেই পুনমদেবী এক বিশেষ জায়গা করে নিয়েছেন এ ক্ষেত্রে। সেই কারণেই তাঁর ডাক আসে এই জাতীয় কনক্লেভ থেকে। এদিন 'জাতীয় কনক্লেভ: মন কি বাত@১০০'-র উদ্বোধন করেন উপ রাষ্ট্রপতি জগদীপ ধনখর৷

এই অনুষ্ঠানে উপস্থিত অন্যান্য বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, রেলমন্ত্রী অশ্বনী বৈষ্ণব এবং কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর। এই ইভেন্টে 'নারী শক্তি', জনগণের আন্দোলন এবং ভারতের সংস্কৃতি ও ঐতিহ্যের মতো বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়েছিল।

এমনই এক মহতী অনুষ্ঠানে ভূমিষ্ঠ হল এক শিশু। তাঁকে নিয়ে পরিবারের উচ্ছ্বাস তো আছেই, সেইসঙ্গে উচ্ছ্বাস দেখা গেল জাতীয় কনক্লেভের মতো গুরুত্বপূর্ণ একটি অনুষ্ঠানেও। এই ঘটনায় চিরস্মরণীয় করে রাখল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাতের ১০০তম পর্বকেও।

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+