অস্বস্তিতে আপ সরকার, আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে মনীশ সিসোডিয়াকে তলব সিবিআইয়ের
অস্বস্তিতে আপ সরকার, আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে মনীশ সিসোডিয়াকে তলব সিবিআইয়ের
আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতি মামলায় দিল্লির উপ মুখ্যমন্ত্রী তথা আপ বিধায়ক মনীশ সিসোডিয়াকে তলব পাঠাল সিবিআই। সিসোডিয়াকে সোমবার ১৬ অক্টোবর বেলা ১১টা নাগাদ সিবিআই অফিসে হাজিরা দিতে হবে বলে জানানো হয়েছে। এর আগে সিবিআই মনীশ সিসোডিয়ার বাড়ি ও ব্যাঙ্কের লকারে তল্লাশি চালিয়েছিল।

টুইটে কী বললেন মনীশ সিসোডিয়া
রবিবার মনীশ সিসোডিয়া টুইট করে লেখেন, 'আমার বাড়িতে সিবিআই ১৪ ঘণ্টা অভিযান চালিয়েছে। কিছু পাওয়া যায়নি। তারা আমার ব্যাঙ্কের লকারে তল্লাশি চালিয়েছে কিছুই খুঁজে পায়নি। তারা আমার গ্রামেও তল্লাশি চালিয়েছিল, কিছু খুঁজে পাওয়া যানি। এখন তারা আগামীকাল সিবিআই-য়ের সদর দফতরে ডেকে পাঠিয়েছে। আমি সেখানে পূর্ণ সহযোগিতার প্রস্তাব দেব। সত্যমেব জয়তে।'

মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে অভিযোগ
দিল্লিতে আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগ নিয়ে আসা হয়েছে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে। জুলাই মাসে লেফটেন্যান্ট গভর্নর বিনাই কুমার সাক্সেনা আবগারি নীতি বাস্তবায়নে দুর্নীতির অভিযোগে তিনি সিবিআই তদন্তের নির্দেশ দেন। তারপর থেকেই অস্থিরতা শুরু হয়েছে। সিবিআই আগে মনীশ সিসোডিয়ার বাড়িতে ১৪ ঘণ্টা তল্লাশি চালিয়েছে। পাশাপাশি মনীশ সিসোডিয়ার ব্যাঙ্ক লকারেও তল্লাশি চালিয়েছে। ঘটনায় তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে আপ।

পাল্টা দিল্লির উপমুখ্যমন্ত্রীর অভিযোগ
একটি সাংবাদিক সম্মেলনে মনীশ সিসোডিয়া অভিযোগ করেছেন, বিজেপি তাঁর ওপর চাপ প্রয়োগ করছে। বিজেপিতে যোগ দেওয়ার জন্য চাপ প্রয়োগ করা হচ্ছে। তাঁকে বিজেপি থেকে দিল্লির মুখ্যমন্ত্রী করা হবে বলেও অভিযোগ করেন মনীশ সিসোডিয়া। তবে বিজেপি থেকে কে তাঁর সঙ্গে সরাসর যোগ করেছেন, এই বিষয়ে কোনও নাম তিনি উল্লেখ করেননি। তিনি বলেন, যিনি শুভেন্দু অধিকারির মতো নেতাদের বিজেপিতে যোগদানে উৎসাহ যুগিয়েছেন সেই তিনি এই কাজ করছেন। বিজেপি সম্প্রতি মনীশ সিসোডিয়ার বিরুদ্ধে একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছিল। এই প্রসঙ্গে তিনি বলেন, যদিও ভিডিও ফুটেজ সত্যি হয়, বিজেপি তাহলে সিবিআইয়ের কাছে যাক। সিবিআই যদি আমাকে আগামী দুই দিনের মধ্যে ডাকে, সেক্ষেত্রে বোঝা যাবে ভিডিও ফুটেজ সত্যি। আর যদি না ডাকে, তা হলে বুঝতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে বিজেপি আপের বিরুদ্ধে কুৎসা ছড়াচ্ছে। দুদিনের মধ্যে অবশ্য সিবিআই তলব করেনি। কিন্তু অবশেষে সিবিআই তলব করেছে।

আপের প্রতিক্রিয়া
মনীশ সিসোডিয়ার বাড়ি ও ব্যাঙ্কের লকারে সিবিআইয়ের তল্লাশির তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছেন আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, গুজরাত নির্বাচনে বিজেপি হারের ভয় পেতে শুরু করেছে। সেই কারণে আপের ওপর চাপ বাড়াতে সিবিআইকে তদন্তের নির্দেশ দিচ্ছে। সিবিআই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নির্দেশে তল্লাশি চালাচ্ছে। দিল্লি তিনি আপ সরকারের পতন চাইছেন। আপ বিধায়কদের বিজেপি কিনে নেওয়ার চেষ্টা করছেন বলেও তিনি অভিযোগ করেছেন।
-
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে -
এপ্রিলেই বাড়ছে গরমের দাপট! আগামী সপ্তাহেই ৪-৬ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়ার আশঙ্কা, কী জানাচ্ছে হাওয়া অফিস -
চিপকে হার চেন্নাই সুপার কিংসের, সহজেই জিতল শ্রেয়স আইয়ারের পাঞ্জাব কিংস -
আরও একটি মার্কিন F-35 যুদ্ধবিমান ধ্বংসের দাবি ইরানের, কী বলছে আমেরিকা?












Click it and Unblock the Notifications