গরু পাচার মামলাতে চাপ বাড়ল অনুব্রত মণ্ডলের! গ্রেফতার মণীশ কোঠারি
cattle smuggling case: গরু পাচার মামলাতে উদ্বেগ বাড়ল অনুব্রত মণ্ডলের। দফায় দফায় জেরা শেষে এবার তৃণমূল নেতা ঘনিষ্ঠ মণীশ কোঠারিকে গ্রেফতার করল ইডি। ধৃত মণীশ হিসাবরক্ষকও বটে। অনুব্রত মণ্ডলের সমস্ত সম্পত্তির হিসাব রাখার দায়িত্ব ছিল তাঁর কাঁধেই। আজ মঙ্গলবার সকাল থেকে ম্যারথন জেরা করা হয়।

আর এরপরেই মণীশ কোঠারিকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। যা তদন্তের ক্ষেত্রে বড় সাফল্য হিসাবেই দেখছেন তদন্তকারীরা।
আজ মঙ্গলবার সকালে দিল্লিতে অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশকে তলব করে ইডি। তদন্তকারীরা মনে করছেন যে বিপুল সম্পত্তির মালিক অনুব্রত মণ্ডল এবং তাঁর মেয়ে সুকন্যা সেই সমস্ত কিছুর তথ্য ধৃত মনীশ জানেন। এমনকি একাধিক রহস্যের চাবিকাঠি তাঁর কাছে আছে বলেও দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার। আর তাই দফায় দফায় সকাল থেকে তাঁকে জেরা করেন তদন্তকারীরা। কিন্তু দীর্ঘ জেরায় একাধিক অসঙ্গতি ধরা পড়ে। এমনকি বেশ কিছু প্রশ্ন এড়িয়ে যান অনুব্রত ঘনিষ্ঠ।
আর এরপরেই মণীশ কোঠারিকে গ্রেফতারের সিদ্ধান্ত নেয় ইডি। বলে রাখা প্রয়োজন, গত কয়েকদিন আগেই আদালতে ইডি জানায় আগামী ১১ টা দিন খুবই গুরুত্বপূর্ণ। এমনকি তদন্তের স্বার্থে ১২ জনকে তলব করা হয়েছে বলেও আদালতে জানিয়েছেন তদন্তকারী সংস্থা। যার মধ্যে গুরুত্বপূর্ণ অনুব্রত মণ্ডল কন্যা সুকন্যা মণ্ডল।
তাঁর নামেও বিপুল সম্পত্তির খোঁজ পেয়েছেন আধিকারিকরা। যদিও এই বিষয়ে তাঁকে জেরা করা হলে তিনি সবটাই এড়িয়ে গিয়েছেন। বাবা অনুব্রত মণ্ডল এবং মনীশ কোঠারি জানে বলেও তদন্তকারীদের জানিয়েছিলেন।
এই অবস্থায় আগামীকাল বুধবার জেরার মুখোমুখি বসতে চলেছে সুকন্যা। এমনকি তাঁর বাবা অনুব্রত মণ্ডলের মুখোমুখিও তাঁকে বসানো হবে বলে খবর। তার আগেই মনীশ কোঠারির গ্রেফতারি খুবই তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যদিও এর আগে একাধিকবার মনীশকে জেরা করেছে ইডি।
এমনকি সিবিআইয়ের নজরেও রয়েছে এই হিসাবরক্ষক। তাঁর বাড়ি এবং অফিসে একাধিকবার তল্লাশি চালিয়েছেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর সেই তল্লাশিতে একাধিক চাঞ্চল্যর তথ্য পেয়েছেন আধিকারিকরা। শুধু তাই নয়, বাজেয়াপ্ত করা হয়েছে একাধিক নথি। এই অবস্থায় হিসাবরক্ষক মনিষ কোঠারির গ্রেফতারি নিঃসন্দেহে অনুব্রত মণ্ডলের উপর চাপ বাড়াবে বলেই মনেই করছে ওয়াকিবহাল মহিল।
আজ মঙ্গলবার মণীশকে রাতের দিকে মেডিক্যালের জন্যে নিয়ে যাওয়া হবে। এরপর বুধবার সকালে তাঁকে আদালতে তোলা হবে।












Click it and Unblock the Notifications