ত্রিপুরার মুখ্যমন্ত্রীর কুর্সিতে টানা দ্বিতীয়বার মানিক সাহা, মোদী-শাহের উপস্থিতিতে শপথ
মানিক সাহা ২০২২ সালের ১৪ মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসেন প্রথমবার। সেই আঙ্গিকে তিনি বিগত মেয়াদের মুখ্যমন্রী৭গ। যদিও তিনি মাত্র ১০ মাস মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন।
ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে টানা দ্বিতীয়বার বসলেন মানিক সাহা। বুধবার তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে শপথ গ্রহণ করলেন। মানিক সাহা প্রথম মেয়াদের শেষের দিকে বিপ্লব দেবকে সরিয়ে মুখ্যমন্ত্রী হয়েছিলেন। এবারও তিনিই মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন।

পুনরায় কুর্সিতে মানিক সাহা
আগের মেয়াদে প্রায় এক বছর মুখ্যমন্ত্রী চিলেন তিনি। তাঁকে মুখ্যমন্ত্রী করেই বিজেপি ত্রিপুরা গৃহবিবাদ মেটিয়ে ফের ক্ষমতায় ফেরে। ফলে এবারও সেই মানিক সাহার উপর আস্থা রাখল তৃণমূল। উল্লেখ্য, বিজেপি জোট ৬০ আসনের ত্রিপুরায় ৩৩টি আসনে জিতে পুনরায় ক্ষমতায় এসেছে এবার।

লক্ষ্যমাত্রা থেকে কম আসনে জয়
ত্রিপুরায় ঘুরে দাঁড়াতে বিজেপি বিপ্লব দেবকে সরয়ে মানিক সাহাকে এনেছিল। তারপর দলকে সঙ্ঘবদ্ধ করে জয় ছিনিয়ে আনেন তিনি। তবে এই জয়লাভের জন্য যে লক্ষ্যমাত্রা রাখা হয়েছিল, তা পূর্ণ করতে পারেনি বিজেপি। বিজেপি মাতায় মাথায় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ত্রিপুরার ক্ষমতায় ফেরে। জোটসঙ্গী আইপিএফটিকে নিয়ে তারা মোট ৩৩টি আসন পায়।

শেষ হাসি মানিক সাহার
বিজেপি ত্রিপুরার ভোটে শেষ হাসি হাসার পর মানিক সাহাকে বিধায়কদের মিটিয়ে পরিষদীয় নেতা বেছে নেতা হয়েছে। তিনিই বসছেন মুখ্যমন্ত্রীর কুর্সিতে। বুধবার তাঁর শপথ গ্রহণ। অনুষ্ঠানে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও স্বরাষ্ট্র অমিত শাহ-রা ত্রিপুরাবাসীকে ধন্যবাদ জানান বিজেপিকে আরও একবার সুযোগ দেওয়ার জন্য।

১০ মাসের মুখ্যমন্ত্রীর উপর ভরসা
মানিক সাহা ২০২২ সালের ১৪ মে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে বসেন প্রথমবার। সেই আঙ্গিকে তিনি বিগত মেয়াদের মুখ্যমন্রী এ। যদিও তিনি মাত্র ১০ মাস মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেন। এবার তাঁর সামনে পুরো পাঁচ বছর মুখ্যমন্ত্রী হিসেবে মেয়াদ সম্পূর্ম করার সুযোগ। তিনি তাঁর আমলে ত্রিপুরাকে সুশাসন দেওয়ার অঙ্গীকার করেন এদিন।

ত্রিপুরায় জয়ের পথ দেখান মানিক
মানিক সাহার আগে ত্রিপুরার মুখ্যমন্ত্রী পদে ছিলেন বিপ্লব দেব। কিন্তু তাঁর আমলে বিজেপিতে বিদ্রোহ শুরু হয়েছিল। সেই বিদ্রোহ রুখতে বিজেপি মুখ্যমন্ত্রী বদল করে। তৎকালীন রাজ্য সভাপতি মানিক সাহাকে বিজেপি মুখ্যমন্ত্রী পদে বসায়। এরপর তিনি শক্তহাত হাল ধরে বিজেপির বিদ্রোহ দমন করেন। এবং বিজেপিকে এই এক বছরের মধ্যে ফের জয়ের পথ দেখান।

বিরোধীরা এবার শক্তিশালী
তবে এবার গতবারের মতো শক্তিশালী অবস্থানে নেই ত্রিপুরার সরকারে। গতবার বিজেপি একাই ৩৬টি আসনে জিতেছিল। তাদের জোটসঙ্গী আইপিএফটি পেয়েছিল ৮টি আসন। অর্থাৎ ৬০ আসনের বিধানসভায় বিজেপি-জোট ছিল ৪৪টি আসনে। বিরোধী সিপিএমের দখলে ছিল মাত্র ১৬টি আসন। এবার সেখানে বিজেপি-জোট পেয়েছে মোট ৩৩টি। বিরোধীরা অর্থাৎ বাম-কংগ্রেস জোট ও টিপ্রামোথা পেয়েছে যথাক্রমে ১৪ ও ১৩টি আসন। অর্থাৎ মোট ২৭টি। যদিও টিপ্রামোথাকে জোটে পেতে মরিয়া বিজেপি।
ছবি সৌ:এএনআই/ডিডি/পিটিআই
-
আরও একটি সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন, আর কত নাম নিষ্পত্তি হওয়া বাকি? -
ভবানীপুর ও নন্দীগ্রামে উত্তাপ চরমে, শুভেন্দুর বিরুদ্ধে ভয়ের রাজনীতির অভিযোগে মনোনয়ন বাতিলের দাবি তৃণমূলের -
যুদ্ধ নয়, আলোচনায় সমাধান! হরমুজ ইস্যুতে বৈঠক ডাকল ব্রিটেন, যোগ দিচ্ছে ভারত -
বাংলায় ভোট পরবর্তী হিংসা রুখতে অনির্দিষ্টকালের জন্য থাকবে কেন্দ্রীয় বাহিনী -
'মালদহ কাণ্ডের মাস্টারমাইন্ড' মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার, পালানোর সময় বাগডোগরা থেকে ধৃত -
দাগি নেতাদের নিরাপত্তা কাটছাঁট কতটা মানল পুলিশ? স্টেটাস রিপোর্ট চাইল নির্বাচন কমিশন -
পুর-নিয়োগ দুর্নীতি মামলায় ভোটের আগে তৃণমূলের দুই হেভিওয়েট নেতাকে ইডির তলব -
ভোটের আগেই কমিশনের কড়া নির্দেশ! অনুমতি ছাড়া জমায়েত নয়, নিয়ম ভাঙলেই গ্রেফতার, রাজ্যজুড়ে জারি কঠোর নির্দেশ -
এপ্রিলে শক্তিশালী ত্রিগ্রহী যোগ, শনি-সূর্য-মঙ্গলের বিরল মিলনে কাদের থাকতে হবে সতর্ক? -
অমিত শাহের রাজ্যে থাকার ঘোষণায় তীব্র কটাক্ষ মমতার, বললেন, যত বেশি থাকবে, তত ভোট কমবে -
পশ্চিম এশিয়ায় যুদ্ধ! MRI Scan-এর খরচ আকাশছোঁয়া হতে পারে, বিপাকে পড়তে পারেন রোগীরা -
যুদ্ধ পরিস্থিতির মাঝেই বড় রদবদল! মার্কিন সেনা প্রধানকে সরাল ট্রাম্প প্রশাসন, কারণ কী, জল্পনা তুঙ্গে












Click it and Unblock the Notifications